কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চীনে ভারি বৃষ্টি-বন্যায় ১১ জনের মৃত্যু, লাখো মানুষ ক্ষতিগ্রস্ত

বন্যাকবলিত একটি এলাকা। পুরোনো ছবি
বন্যাকবলিত একটি এলাকা। পুরোনো ছবি

চীনে কয়েক দিন ধরে টানা ভারি বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন অঞ্চল বন্যাকবলিত হয়ে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।

আনাদোলু এজেন্সির শনিবারের (২৪ আগস্ট) এক প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের অবস্থা বেগতিক। সেখানে ভারি বর্ষণ ও বন্যায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে উপকূলীয় প্রদেশটির হুলুদাওতে বন্যার কারণে এই অঞ্চলের হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোর ক্ষতি প্রায় ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। এ ছাড়া ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।

তেমনি বৃহস্পতিবার ভারি বৃষ্টি ও বন্যা চীনের অর্থনৈতিক শক্তিঘর গুয়াংডং প্রদেশও লন্ডভন্ড করে। এ প্রদেশে রেল পরিষেবা এবং ফ্লাইট ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ৮৬ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সেসব এলাকায় উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। কারণ, বন্যার কারণে অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকারীদের পৌঁছাতে দেরি হচ্ছে।

হুলুদাও সিটি, লিয়াওনিং প্রদেশ বন্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং দুর্যোগ ত্রাণ কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে বলেছে, এবারের ভারি বৃষ্টিপাত হুলুদাও শহরের, বিশেষ করে জিয়ানচাং কাউন্টি এবং সুইজং কাউন্টির অত্যন্ত মারাত্মক ক্ষতি করেছে। রাস্তা, বিদ্যুৎ, যোগাযোগ, বাড়ি, ফসল ইত্যাদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিবার এবং ব্যক্তিদের কয়েক দফা খোঁজ করার পরে দুর্যোগের কারণে মৃত ১০ জন বাসিন্দার মরদেহ পাওয়া গেছে। মৃত অপরজন উদ্ধারকর্মী। তিনি আটকে পড়া মানুষকে বাঁচাতে গিয়ে মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X