কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

১০ ডলার ঘুষ দেওয়ার প্রস্তাবে তিন সপ্তাহের জেল

কারদণ্ড পাওয়া ব্যক্তি ৪৬ বছর বয়সী চীনা নাগরিক গুয়ো চুয়ানকুই। ছবি : সংগৃহীত
কারদণ্ড পাওয়া ব্যক্তি ৪৬ বছর বয়সী চীনা নাগরিক গুয়ো চুয়ানকুই। ছবি : সংগৃহীত

পার্কিং ওয়ার্ডেনকে ১০ ডলার ঘুষের প্রস্তাব দিতে গিয়ে ফেঁসে গেছেন এক চীনা নাগরিক। ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে ওই চীনা নাগরিককে তিন সপ্তাহের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে।

শুক্রবার (৪ অক্টোবর) অভিযুক্ত ব্যক্তিকে তিন সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়, যা সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কারাদণ্ড পাওয়া ব্যক্তি ৪৬ বছর বয়সী চীনা নাগরিক, তার নাম গুয়ো চুয়ানকুই।

এ বিষয়ে ডেপুটি পাবলিক প্রসিকিউটর লি দা ঝুয়ান বলেন, গুয়ো ২০২৩ সালের ৪ এপ্রিল চালক হিসেবে কাজ করতেন। তখন একটি নির্মাণ সাইটের কাছে রাস্তায় অবৈধভাবে তার কোম্পানির গাড়ি পার্ক করেন। সে সময় সার্টিস সিসকো প্রোটেকশন সার্ভিসে কর্মরত ভিকনেশ্বরন কুমারন নামে পার্কিং ওয়ার্ডেন গাড়িটি দেখতে পান এবং আইন ভঙ্গের দায়ে জরিমানার নোটিশ দেন।

তখন কিছুসময় পর গুয়ো ফিরে এসে দেখেন কুমারন নামে পার্কিং ওয়ার্ডেন তার গাড়িতে ৭০ ডলার জরিমানার নোটিশ দিচ্ছেন। গুয়ো তখন জরিমানা কিছুটা কমানোর কথা বলে তদবির করার চেষ্টা করেন। এদিকে গুয়োর তদবির করার চেষ্টা দেখে বুঝতে পারেন পার্কিং ওয়ার্ডেন। তখন সাথে সাথেই পার্কিং ওয়ার্ডেন ডিউটি এক্সিকিউটিভকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানান।

পাবলিক প্রসিকিউটর আরও বলেন, এ সময় অভিযুক্ত গুয়ো তার মানিব্যাগ থেকে ১০ ডলারের নোট বের করে পার্কিং ওয়ার্ডেনকে চা খাওয়ার প্রস্তাব দেয়, যা প্রত্যাখ্যান করে এবং পুলিশকে অবগত করেন পার্কিং ওয়ার্ডেন। এ অভিযোগের পরবর্তী সময়ে গুয়ো গত বছরের শেষ দিকে আদালতে অভিযুক্ত প্রমাণিত হয়।

উল্লেখ্য, সিঙ্গাপুরে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে বলে তাদের আইনে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X