কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে স্বীকৃতির প্রশ্নে সিদ্ধান্ত জানাল মালয়েশিয়া

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম । ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম । ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আগের অবস্থানে অটল রয়েছে। দেশটি কখনও কূটনৈতিকভাবে ইসরায়েলের অস্তিত্বের স্বীকৃতি দেবে না।

শুক্রবার (১৫ নভেম্বর) লাতিন আমেরিকার দেশ পেরুতে এশিয়া–প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এসব জানান।

সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিমের কাছে জানতে চাওয়া হয়, ইসরায়েলের সঙ্গে বরাবরই কূটনৈতিক দূরত্ব বজায় রেখে চলা মালয়েশিয়া তার নীতিতে পরিবর্তন আনবে কি না?

এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের এপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে। এ ছাড়া বিশ্ব মঞ্চে মালয়েশিয়ার প্রতিনিধি ও জনগণ ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত মানুষের পক্ষে কথা বলছে।

তিনি বলেন, এটা ন্যায়বিচারের বিষয়। যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া। একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে, আমরা কীভাবে অর্থনীতি ও মুক্তবাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? যা বোঝা দরকার তা হলো, আমরা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইসরায়েলকে স্বীকৃতি দেব না। তাদের মালয়েশিয়ায় বাণিজ্য বা অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করার অনুমতিও দেব না। বরং ফিলিস্তিনিদের সহায়তা দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১০

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১১

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১২

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৩

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৪

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৭

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৮

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৯

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

২০
X