কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৯:১৪ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

আজ কায়রোয় আরব সম্মেলন, হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আরব লীগ ও ওআইসির নেতাদের যৌথ সম্মেলনের পুরোনো ছবি
আরব লীগ ও ওআইসির নেতাদের যৌথ সম্মেলনের পুরোনো ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা পুরোপুরি খালি করার পরিকল্পনা নিয়েছেন। এটি মোকাবিলায় আজ মঙ্গলবার (৪ মার্চ) মিশরের কায়রোয় আরব লিগের নেতারা বসছেন। ট্রাম্পের পরিকল্পনার বিকল্প হিসেবে ফিলিস্তিনিদের অধিকার সমুন্নত রাখা ও গাজা বাসযোগ্য করে গড়ে তুলতে এ বৈঠক করছেন তারা।

ফিলিস্তিনিদের রেখেই গাজার পুনর্গঠনের একটি পরিকল্পনা তৈরি করেছে মিশর। মঙ্গলবারের আরব সম্মেলনে এটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি।

এ বিষয়ে রোববার (২ মার্চ) এক সংবাদ সম্মেলন করেন তিনি। বদর বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে আমরা আন্তর্জাতিক সমর্থন ও তহবিল চাইব। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পর গাজার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার একটি প্রস্তাব এসেছিল। তবে আরব দেশগুলো এর তীব্র বিরোধিতা করেছিল। এরই পরিপ্রেক্ষিতে মিশর ফিলিস্তিনিদের রেখেই পুনর্গঠনের পরিকল্পনা করে।

আবদেলাতি জানান, আরব সম্মেলনে পরিকল্পনাটি অনুমোদিত হলে বড় দাতা দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা শুরু করা হবে। এরপর ইসলামিক রাষ্ট্রগুলোর জোট ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এটি উপস্থাপনের কৌশল নির্ধারণ করবেন।

সূত্র : আল-জাজিরা, রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১০

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১১

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১২

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৪

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৫

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৬

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

২০
X