কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চীনে বিশ্বের ‘বৃহত্তম’ সোনার খনির সন্ধান

বিশ্বের ‘সর্ববৃহৎ’ সোনার খনির সন্ধান চীনে, থাকতে পারে এক হাজার টন। ছবি : সংগৃহীত
বিশ্বের ‘সর্ববৃহৎ’ সোনার খনির সন্ধান চীনে, থাকতে পারে এক হাজার টন। ছবি : সংগৃহীত

চীনের হুনান প্রদেশে এক বিশাল সোনার খনির সন্ধান পাওয়া গেছে। পিংজিয়াং কাউন্টিতে অবস্থিত এই খনিতে ১ হাজার টন সোনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি এটি নিশ্চিত হয়, তবে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের জিওলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই খনির আনুমানিক মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ইউয়ান। খননের সময় ২ হাজার মিটার গভীরে ৪০টি সোনার স্তর পাওয়া গেছে, যেখানে ৩০ টন সোনা রয়েছে। আরও গভীরে, প্রায় ৩ হাজার মিটার নিচে, আরও বেশি সোনা থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে ৯৩০ টন সোনা পাওয়া গিয়েছিল, যা এতদিন বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি হিসেবে পরিচিত ছিল। কিন্তু চীনের নতুন এই খনির সোনা যদি ১ হাজার টন হয়, তবে এটি নতুন রেকর্ড গড়বে।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই খনি চীনের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এটি খনি শিল্পকে আরও শক্তিশালী করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়াবে।

চীনের বিশেষজ্ঞ চেন রুলিন বলেন, খননের সময় অনেক জায়গায় সোনা পাওয়া গেছে। জিওলজিক্যাল ব্যুরোর উপপ্রধান লিউ ইয়ংজুন জানান, ত্রিমাত্রিক প্রযুক্তি দিয়ে দেখা গেছে, খনিটির চারপাশেও সোনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সোনার খনি শুধু চীনের নয়, গোটা বিশ্বের খনিজসম্পদ ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে। এটি চীনের বৈশ্বিক প্রভাব আরও বাড়াতে সাহায্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

১০

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১১

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১২

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৩

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৪

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৫

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৬

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৭

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৮

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৯

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

২০
X