কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এক টুনা মাছ বিক্রি হলো ১৬ কোটি টাকায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটি মাছের দাম ১৬ কোটি টাকা! অবিশ্বাস্য মনে হলেও এ দামেই বিক্রি হয়েছে একটি টুনা মাছ। জাপানের জনপ্রিয় তোয়োসো মাছ বাজারে নিলামে ব্রিক্রি হয় বিশেষ প্রজাতির এই ব্লুফিন টুনা মাছটি। সঠিক পরিমাণে চর্বি থাকায় সুউচ্চ গুণসম্পন্ন এ মাছগুলো ব্ল্যাক ডায়মন্ড হিসেবে পরিচিত।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দুটি পাইকারি প্রতিষ্ঠান যৌথভাবে মাছটি কিনে নেয় ১৩ লাখ ১৬ হাজার ৮৩৫ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকার সমান।

খবরে বলা হয়, শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে জাপানের রাজধানী টোকিওর জনপ্রিয় তোয়োসো মাছ বাজারে অনুষ্ঠিত হয় এ নিলাম। সেখানে ২৭৬ কেজি ওজনের ব্লুফিন প্রজাতির সুবিশাল এ টুনা মাছটি বিক্রি হয় এমন অবিশ্বাস্য দামে।

নিলামের শুরু থেকেই ক্রেতাদের নজর ছিল ওমা শহরের ব্লুফিন টুনা মাছটির ওপর। সঠিক পরিমাণে চর্বি থাকায় সুউচ্চ গুণসম্পন্ন এ টুনা মাছগুলো। জাপানের উচ্চবিত্ত সৌখিন শ্রেণির মানুষের কাছে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

মূলত এ ধরনের মাছ দিয়ে প্রস্তুত খাবার বিক্রি হয় জাপানের ফ্যান্সি রেস্টুরেন্টগুলোতে। এই মাছটিও কিনে নিয়েছে ‘ইয়ামাইয়ুকি’ এবং বিখ্যাত ‘সুশি জিনজা উনোদেরা’ রেস্টুরেন্ট প্রতিষ্ঠান।

নিলামের আয়োজকরা জানিয়েছেন, তোয়োসো মাছ বাজারের যাত্রা শুরুর পর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মাছ এবারের এ টুনা মাছটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

বাংলাদেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X