রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চীন-রাশিয়ার যৌথ মহড়া, পাল্টা শক্তি প্রদর্শন জাপান-যুক্তরাষ্ট্রের

জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া। ছবি: সংগৃহীত
জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া। ছবি: সংগৃহীত

জাপানের আকাশে মার্কিন বোমারু বিমান মহড়া চালিয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) জাপান সাগরের ওপর আকাশসীমায় মার্কিন পারমাণবিক ক্ষমতাধর বোমারু বিমান মহড়া চালিয়েছে। চীন ও রাশিয়ার সাম্প্রতিক যৌথ মহড়ার জবাবে এ মহড়া দিয়েছে তারা।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাপান এবং যুক্তরাষ্ট্র বলপ্রয়োগের মাধ্যমে একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশের নিজস্ব প্রতিরক্ষা বাহিনী (এসডিএফ) ও মার্কিন বাহিনী প্রস্তুত অবস্থায় রয়েছে।

দুইটি মার্কিন বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান, তিনটি জাপানি এফ-৩৫ স্টেলথ ফাইটার এবং তিনটি এফ-১৫ যুদ্ধবিমান যৌথভাবে মহড়া দিয়েছে। চীন গত সপ্তাহে অঞ্চলটিতে সামরিক মহড়া শুরু করার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র গঠনমূলক সামরিক উপস্থিতি প্রদর্শন করল।

এর আগে মঙ্গলবার পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন ও রাশিয়ার যৌথ স্ট্র্যাটেজিক বোমারু বিমান মহড়া দেয়। একই দিনে চীনের আলাদা বিমানবাহী রণতরি মহড়া পরিচালনার ঘটনায় জাপান যুদ্ধবিমান উড়ায়। টোকিও জানিয়েছে, এসব জাপানি যুদ্ধবিমানকে লক্ষ্য করে রাডার লক করা হয়েছিল।

বিমানবাহী রণতরি সংক্রান্ত এই ঘটনায় যুক্তরাষ্ট্র কড়া সমালোচনা করেছে। তারা বলছে, এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক নয়। যুক্তরাষ্ট্র–জাপান জোট অটল থাকবে।

জাপান ও দক্ষিণ কোরিয়া উভয় দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে জাপান বিশ্বে মার্কিন সামরিক শক্তির বৃহত্তম বিদেশি ঘাঁটির আবাসস্থল। যেখানে রয়েছে একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ এবং একটি মার্কিন মেরিন এক্সপেডিশনারি ফোর্স রয়েছে।

জাপানের জয়েন্ট স্টাফ চিফ জেনারেল হিরোয়াকি উচিকুরা বলেন, চীন ও রাশিয়ার যৌথ বোমারু বিমান টহল স্পষ্টতই জাপানকে লক্ষ্য করে শক্তি প্রদর্শন। জাপানের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটি গভীর উদ্বেগের বিষয়।

তবে চীন জাপানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, জাপানি যুদ্ধবিমান তার বিমানবাহী রণতরির দক্ষিণে বিমান চলাচলকে বিপদের মুখে ফেলেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X