কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞায় বিপাকে ভারত-চীন

রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞায় বিপাকে ভারত-চীন
ছবি : সংগৃহীত

রাশিয়ার তেল কোম্পানি গ্যাজপ্রোম নেফট ও সার্গুটনেফতেগাসের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র । একই সঙ্গে ১৮৩টি রুশ তেল ট্যাংকারকেও নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ভারত ও চীনে রুশ তেলের সরবরাহ ব্যাহত হবে।

ইউক্রেন যুদ্ধের খরচ বহন করতে রাশিয়া তেল রপ্তানি করে, আর এ তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র তাদের আয় কমানোর চেষ্টা করছে। ২০২২ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া তাদের তেল রপ্তানি ইউরোপ থেকে সরিয়ে এশিয়া, বিশেষত ভারত ও চীনে সম্প্রসারণ করে।

নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে ভারত ও চীনের তেল পরিশোধক কোম্পানিগুলোকে এখন তেল আনতে হবে মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা আমেরিকা থেকে। এর ফলে তাদের খরচ বাড়বে। চীনের দুই বাণিজ্য কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল আমদানি মারাত্মকভাবে কমে যাবে।

সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ী জানিয়েছেন, গত ১২ মাসে রুশ ট্যাংকারগুলো চীনে প্রায় নয় লাখ ব্যারেল রুশ অশোধিত তেল সরবরাহ করেছে। এই সরবরাহ এখন অনেক কমে যাবে।

গত বছরের ১১ মাসে ভারতে রাশিয়ার অশোধিত তেল আমদানি ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। এ সময়ে ভারতের মোট আমদানির ৩৬ শতাংশ ছিল রুশ তেল। নিষেধাজ্ঞার ফলে ভারতকে এখন মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকা থেকে তেল কিনতে হবে, যা ব্যয়বহুল হবে।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের তেলের দাম বাড়ছে, তাই যুক্তরাষ্ট্রের তেলও কিনতে হতে পারে। এর ফলে ভারত ও চীনের তেল সরবরাহে সমস্যা সৃষ্টি হবে, যা বিশ্ব বাজারে প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X