কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন তিলাওয়াতরত অবস্থায় ইমামের মৃত্যু

তেলাওয়াতরত অবস্থায় ইমাম। ছবি : সংগৃহীত
তেলাওয়াতরত অবস্থায় ইমাম। ছবি : সংগৃহীত

পবিত্র শবে মেরাজের রাত কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন এক ইমাম। মুগ্ধ হয়ে তেলাওয়াত শুনছিলেন মুসল্লিরা। তেলাওয়াতরত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সেই ইমাম।

বুধবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইমামের কোরআনে তেলাওয়াতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর রীতিমতো তা ভাইরাল হয়েছে। এমন মৃত্যুকে আল্লাহর রহমত ও সৌভাগ্য বলে মনে করছেন ধর্মপ্রাণ মুসলিমরা।গেল মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ঘটেছে এমন ঘটনা।

ভিডিওতে দেখা যায়, মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে কোরআন তিলাওয়াত করছেন একজন ইমাম। কিছুক্ষণ পরেই ডান দিকে কাৎ হয়ে মাইকসহ পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই কয়েকজন মুসল্লি তার কাছে ছুটে আসেন। বাঁচানো যায়নি তাকে। ধারণা করা হচ্ছে, সেখানেই আল্লাহর মেহমান হয়েছেন এই সম্মানিত ইমাম।

শবে মেরাজ বা মেরাজের রাত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হিজরতের আগে এই ঘটনা সংঘটিত হয়। এই রাতে জিবরাঈল আ. এর মাধ্যমে রাসুল সা. কে আসমানে নিয়ে যাওয়া হয়। এক রাতেই তিনি মক্কা থেকে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সাত আসমান, জান্নাত ও জাহান্নাম ভ্রমণ করেন। ভ্রমণ শেষে ফেরার সময় আল্লাহতায়ালা উম্মতে মুহাম্মদীর জন্য বিশেষ পুরস্কার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১০

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১১

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১২

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৩

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৪

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৫

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৬

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৭

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৯

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

২০
X