কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদে তারাবির নামাজ আদায়, দেখুন ভিডিওতে

নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি : সংগৃহীত
নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার ইস্তিকলাল মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এ মসজিদ দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। এখানে জামাতে হাজারো নারী ও পুরুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।

রমজান মাসের চাঁদ ওঠার খবরে নামাজের নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। অনেকে তাদের পরিবারের সব সদস্যকে নিয়ে আসেন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পড়েন তারাবির নামাজ।

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশটির সরকার শনিবার (১ মার্চ) থেকে রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ঘোষণার পরই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে সমবেত হয়ে আল্লাহর জিকিরে অংশ নেন।

ইন্দোনেশিয়ায় ২৮ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজের মাধ্যমে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজধানী জাকার্তাসহ দেশের বিভিন্ন শহরের মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ধর্মপ্রাণ মুসলিমরা রমজানের প্রথম তারাবির নামাজ আদায়ে বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখিয়েছেন।

প্রসঙ্গত, ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ এবং মুসল্লি ধারণক্ষমতার দিক থেকে বিশ্বের নবম বৃহত্তম মসজিদ । ইন্দোনেশিয়ার স্বাধীনতা স্মরণে মসজিদটি নির্মাণ করা হয়। যার নামের অর্থ ‘স্বাধীনতা’। মসজিদটি ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মসজিদটি দেশের ধর্মপ্রাণ মসল্লিদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X