কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে ভিক্ষুকবিরোধী অভিযান শুরু পুলিশের

ভিক্ষা চাচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত
ভিক্ষা চাচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত

অন্য যে কোনো সময়ের চেয়ে পবিত্র রমজানে বেড়ে যায় ভিক্ষুকের সংখ্যা। এই সময়ে অধিক সওয়াবের আশায় দানের পরিমাণও বাড়িয়ে দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে অতিরিক্ত ভিক্ষুকের যন্ত্রণায় অনেক এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন। এসব ভিক্ষুকের উৎপাত ঠেকাতে মাঠে নেমেছে দুবাইয়ের পুলিশ।

শুক্রবার থেকেই শুরু হয়েছে তাদের অভিযান। রমজান মাসজুড়ে এ অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। খালিজ টাইমস ও প্রেস রিডার ডটকমের খবর।

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম গন্তব্যস্থল দুবাইয়ে আগেও ভিক্ষুক ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ বৃদ্ধি পেয়েছে ভিক্ষুকদের সংখ্যা। এই ভিক্ষুকদের একটি বড় অংশ পাকিস্তানি। রমজান মাসে দুবাইয়ে পাকিস্তানি ভিক্ষুকদের তৎপরতা বেড়ে যায়।

পুলিশের তথ্য অনুসারে, শিশু ও বয়স্কদের অসহায় হিসেবে প্রদর্শন করা, শারীরিক অক্ষমতাতে প্রদর্শন করে সহানুভূতি অর্জনের চেষ্টা, অসুস্থতা বা আহত হওয়ার ভান করা, মসজিদ নির্মাণের ভুয়া তথ্য প্রচার করে তহবিল গঠনের চেষ্টাসহ বিভিন্ন কৌশল অবলম্বন করেন ভিক্ষুকরা।

ইসলাম ধর্মে ভিক্ষাবৃত্তিকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যেরর উন্নত দেশগুলোতে ভিক্ষাবৃত্তি রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ। দুবাই পুলিশের তথ্য অনুসারে, গত পাঁচ বছরের অভিযানে দুবাইয়ে গ্রেপ্তার করা হয় ২০৮৫ জন ভিক্ষুককে।

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X