কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হাতের ইশারাতেই কোরআন শিখছে শিশুরা

ইন্দোনেশিয়ার স্কুলে হাতের ইশারায় কোরআন তিলাওয়াত শিখছে শিশুরা। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার স্কুলে হাতের ইশারায় কোরআন তিলাওয়াত শিখছে শিশুরা। ছবি : সংগৃহীত

এক ঝাঁক শিশু কোরআন তিলাওয়াত করছে। কিন্তু তাদের তিলাওয়াতে কোনো শব্দ নেই। শিশুদের সামনে বসে মাদ্রাসা শিক্ষকও এ নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না। কারণ কোরআন তিলাওয়াত করতে থাকা এই শিশুরা কানে শুনতে পায় না। তাই হাতের ইশারায় কোরআন তিলাওয়াত করে যাচ্ছে তারা। কিছুক্ষণ পর মাদ্রাসা শিক্ষককেও শিশুদের সঙ্গে ইশারায় কোরআন শেখাতে দেখা যায়।

বিশেষ এই মাদ্রাসার অবস্থান ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ইয়োগাকর্তায়। এর প্রতিষ্ঠাতা আব্দুল কাহফি নামক এক ব্যক্তি। এক সময় তার স্বপ্ন ছিল কানে শুনতে পায় না, এমন শিশুদের কোরআন শেখাবেন তিনি। সেই ভাবনা থেকেই দারুল আ’শোম মাদ্রাসা চালু করেন তিনি। চালুর পর থেকেই নানা শ্রেণিপেশার মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন আব্দুল কাহফি।

ইন্দোনেশিয়ার সুমাত্রা, কালিমান্তান এবং বালি থেকে সুলাওয়াসি সব জায়গা থেকেই ছাত্রছাত্রীরা আসছেন দারুল আ’শোম মাদ্রাসায়। এতে বিভিন্ন জেলার মানুষের মধ্যে মিথস্ক্রিয়াও ঘটছে। শিক্ষার্থীদের সঙ্গে ভাব আদান-প্রদানে মাদ্রাসার শিক্ষকরাও সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষায় কথা বলা শিখছেন। এভাবে তারা শিক্ষার্থীদের কোরআনের আয়াতের ব্যাখ্যাও করছেন।

কাহফি বলছিলেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই বোর্ডিং মাদ্রাসায় পুরো ইন্দোনেশিয়া থেকে নারী-পুরুষ পড়তে আসছে। সুলাওয়াসি, কালিমানতা, আচেহ, বালি, মাদুরা সব জায়গা থেকে মানুষজন পড়তে আসছে। ঘরে ঘরে কোরআনের আলো এভাবে ছড়িয়ে দিতে পারায় কাহফির আনন্দের কোনো অন্ত নেই।

২০১৯ সালে চালু হওয়া দারুল আশোম মাদ্রাসায় এখন ১০৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের বয়স ৭ থেকে ২৮ বছর। অর্থাৎ শিশুদের পাশাপাশি যুবকরাও এই মাদ্রাসায় কোরআন শিখতে আসছেন। ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। দেশটির জনসংখ্যা ২৮ কোটি, যার ৮৮ শতাংশের বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X