কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার

সাগরে খনি। ভিন্ন ঘটনার ছবি : সংগৃহীত
সাগরে খনি। ভিন্ন ঘটনার ছবি : সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে একটি তেলের খনি আবিষ্কার করেছে চীন। সেখানে ১০ কোটি টনেরও বেশি তেল মজুত থাকতে পারে।

দেশটির জন্য আরও স্বস্তির খবর হচ্ছে, তেলক্ষেত্রটি দক্ষিণ চীন সাগরের কোনো বিতর্কিত অংশে নয়। ফলে কোনো বাধা ছাড়াই তেল উত্তোলন ও বাজারজাত করতে পারবে বেইজিং। সম্প্রতি সিনহুয়া সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জানা গেছে, চীনের জাতীয় অফশোর তেল করপোরেশন (সিএনওওসি) দক্ষিণ চীন সাগরে তেলক্ষেত্রটি আবিষ্কার করেছে। যার প্রমাণিত মজুত ১০ কোটি টনেরও বেশি।

নতুন আবিষ্কৃত খনিটির নাম দেওয়া হয়েছে হুইঝো ১৯-৬। খনিটি দক্ষিণ চীন সাগরের চীনের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে অবস্থিত, যা দেশটির উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

শেনজেন উপকূল থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৬ মাইল) দূরে অবস্থিত এই তেলক্ষেত্রটি গড়ে ১০০ মিটার পানির গভীরতায় অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলক খনন থেকে দৈনিক ৪১৩ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬৮,০০০ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হুইঝো ১৯-৬ হলো চীনের প্রথম বৃহৎ আকারের সমন্বিত ক্লাস্টিক তেলক্ষেত্র যা গভীর থেকে অতি-গভীর স্তরে অবস্থিত।

তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য এই ধরনের মজুত চ্যালেঞ্জিং। কারণ এই গভীরতায় উচ্চ তাপমাত্রা এবং চাপ রয়েছে। সেখান থেকে পুরোদমে খনিজ উত্তোলন উচ্চপ্রযুক্তিনির্ভর।

চীন তার জ্বালানি নিরাপত্তা জোরদার করার জন্য আমদানিনির্ভরতা কমাতে চায়। এ জন্য দেশটি নতুন খনি আবিষ্কারে মনোযোগী। হুইঝো ১৯-৬ খনির মজুত সফলভাবে উত্তোলন করা গেলে চীনের আমদানিনির্ভরতা বেশ কমে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১০

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১১

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১২

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৩

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৪

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৫

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৬

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৭

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৮

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৯

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

২০
X