কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৯:১৭ এএম
আপডেট : ০৬ মে ২০২৫, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মহড়ার আগেই ডুবে গেল যুদ্ধজাহাজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পুরনো যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পুরনো যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি পুরনো যুদ্ধজাহাজ ‘বিআরপি মিগুয়েল মালভার’ ডুবে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া বাতিল করা হয়েছে।

৮০ বছরের পুরনো এই জাহাজটি সোমবার মহড়ায় টার্গেট হিসেবে ব্যবহার করার কথা ছিল, কিন্তু মহড়ার শুরুর আগেই এটি ফিলিপাইনের পশ্চিম উপকূলে পানিতে তলিয়ে যায়।

ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র জানায়, সমুদ্রের প্রতিকূল অবস্থা এবং জাহাজটির অতিরিক্ত পুরনো হওয়ায় এর ভেতরে পানি ঢুকে পড়ে এবং শেষ পর্যন্ত সেটি ডুবে যায়।

‘বিআরপি মিগুয়েল মালভার’ ছিল ফিলিপাইন নৌবাহিনীর সবচেয়ে সম্মানিত ও ইতিহাসসমৃদ্ধ জাহাজগুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি জাপানি সাবমেরিন তাড়ায় অংশ নেয় এবং জার্মান বন্দিদের পরিবহন করেছিল।

জাহাজটি ১৯৬৬ সালে ভিয়েতনামের কাছে বিক্রি করা হয় এবং সেখান থেকে ১৯৭৫ সালে সাইগনের পতনের পর এটি ফিলিপাইনের হাতে আসে। পরবর্তীতে এটি সংস্কার করে নৌবাহিনীতে যুক্ত করা হয়।

তিন সপ্তাহব্যাপী ‘বালিকাতান’ মহড়াটি মূলত দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে সামরিক প্রস্তুতির অংশ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X