কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-চীনের যৌথ মহড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আধুনিক সব প্রযুক্তির সমন্বয়ে ১০ দিনের সামরিক মহড়া করেছে পাকিস্তান ও চীনের সেনারা। ওয়ারিয়র-৯ নামের ওই মহড়ায় মানববিহীন প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়া যুদ্ধবিমান ব্যবহার করে লাইভ গুলিও ছোড়া হয়। গেল জুনে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর চীন ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোড়দার করেছে। এরই ধারাবাহিতকায় দুই দেশের সেনাবাহিনী পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার পাব্বিতে সামরিক মহড়ায় অংশ নেয়।

সন্ত্রাস বিরোধী ওই সামরিক মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মি এবং পাকিস্তানের সেনারা অত্যন্ত কঠোরভাবে দায়িত্ব সম্পন্ন করেন। মুহূর্তের মধ্যেই সন্ত্রাসীদের নির্মূল করতে যাবতীয় কৌশল তুলে ধরা হয়েছে। এই মহড়ায় অংশ নেওয়া চীনের সেনা অফিসার ইয়াং কুন বলেন, সামরিক মহড়াকে সফল করতে আমরা পাকিস্তান সেনাবাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে বিভিন্ন কৌশলে সমন্বয় করেছি। যাতে মহড়ায় অংশ নেওয়া সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এদিকে পাকিস্তানি সেনাদের সঙ্গে মহড়া শেষে গত রোববার থেকে চীনের সেনারা ধাপে ধাপে নিজ দেশে ফিরে যাওয়া শুরু করেছেন।

এই মহড়ায় চীন ও পাকিস্তানের সেনারা যৌথভাবে পাহাড়ি এলাকায় অভিযান, জিম্মি উদ্ধার এবং মিশ্র ইউনিটভিত্তিক যৌথ প্রশিক্ষণ মডেলে সমন্বিত ফায়ার স্ট্রাইকসহ নানা অনুশীলন সম্পন্ন করেন। পাকিস্তানের আকাশ এবং মাটিকে শত্রুমুক্ত রাখতে কঠোর অনুশীলন করেছে দুই দেশের সেনারা। আর এতে ব্যবহার করা হয়েছে, উচ্চক্ষমতা সম্পন্ন দীর্ঘপাল্লার মানববিহীন ও আত্মঘাতি ড্রোন, বোমা নিস্ক্রিয় রোবটসহ গোয়েন্দা নজরদারি রোবট।

সামরিক মহড়ায় অংশ নেওয়া চীনের আরেক সেনা অফিসার ঝাং ইং বলেন, পাকিস্তানের একাধিক পাইলটদের সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত এই অভিযান সম্পন্ন করা হয়েছে। এই সমন্বয়ের মাধ্যমে আমরা একে অপরের কাছ থেকে শিখেছি, পাশাপাশি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় করেছি এবং মিশন সফলভাবে সম্পন্ন করেছি।

পাকিস্তানের সঙ্গে চীনের এমন এক সময় সামরিক মহড়া অনুষ্ঠিত হলো যখন মার্কিন চাপে রয়েছে নয়াদিল্লি। এছাড়া গেল কয়েকদিন আগেই পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিকায় করতে প্রযুক্তিগত সহায়তার কথা জানায় ওয়াশিংটন। ফলে পাকিস্তান সামরিক দিক দিয়ে আরও বেশি শক্তি অর্জন করবে। যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X