কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

চীন-ভারত যুদ্ধ বাধাতে পারলে লাভ কার, জানাল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে চীনের সংঘর্ষ বাধানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো, এমন দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমারা ভারত ও চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এশিয়ার দুই শক্তিশালী দেশকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। শনিবার রুশ বার্তাসংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাসস।

ল্যাভরভ আরও বলেন,

পশ্চিমা দেশগুলো ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি অনুসরণ করে ভারতের মতো শক্তিশালী দেশকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র করছে। তিনি এ ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীন ও ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমানে পশ্চিমা দেশগুলো ভারত-চীন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করতে ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ বলছেন, যাতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়ে।

তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান গোষ্ঠীকে দুর্বল করার চেষ্টা করছে, যাতে তারা ওই অঞ্চলে নিজেদের প্রভাব প্রতিষ্ঠিত করতে পারে।

ল্যাভরভের মতে, চীন ও ভারতের মধ্যে সংঘাত বাধানো হলে, পশ্চিমা দেশগুলো সহজেই এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১০

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১১

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১২

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৩

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৪

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৫

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৬

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৭

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৮

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৯

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

২০
X