কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ‘যুদ্ধের স্ক্রিপ্ট’ আগেই করে রেখেছিল?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ অভিযোগ করেছেন, ভারতের সাম্প্রতিক সামরিক উত্তেজনা একটি ‘পূর্বলিখিত যুদ্ধের চিত্রনাট্য (স্ক্রিপ্ট)’ অনুযায়ী হয়েছে। ইসলামাবাদে ‘ইউম-ই-তাশাক্কুর’ উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বের শক্তিধর দেশগুলো দক্ষিণ এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন এবং এই উত্তেজনা কমাতে মার্কিন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রিজওয়ান সাঈদ শেখ বলেন,

ভারতের যুদ্ধের গল্প পরিকল্পিত ছিল এবং তার প্রমাণ মিলছে ঘটনাপ্রবাহে। পুলওয়ামা হামলার পর যা ঘটেছে, তাতে স্পষ্ট — সেই চিত্রনাট্য আগেই লেখা ছিল।

তিনি অভিযোগ করেন, পুলওয়ামার ঘটনার পরপরই ভারতীয় সরকার ও গণমাধ্যম যুদ্ধমুখী প্রচারে নামে। বারবার সতর্ক করার পরও ভারত আগ্রাসনের পথ বেছে নেয় এবং সাধারণ মানুষ, এমনকি নারী ও শিশুদেরও লক্ষ্যবস্তু বানায়।

তিনি আরও বলেন,

ভারতীয় সংসদে ‘অখণ্ড ভারত’ নামে বিতর্কিত মানচিত্র প্রদর্শন করে ভারত প্রমাণ করেছে যে তাদের সম্প্রসারণবাদী মনোভাব রয়েছে।

রাষ্ট্রদূত জানান, পাকিস্তান ২২ এপ্রিল থেকে ভারতের কাছে নির্দিষ্ট প্রমাণ চেয়ে আসছে, কিন্তু ভারত তা দিতে ব্যর্থ হয়েছে। এছাড়াও তিনি বলেন, মসজিদ লক্ষ্য করে হামলা চালানোসহ ভারতের কিছু পদক্ষেপ খুবই উসকানিমূলক ও অশান্তিকর।

এ বক্তব্যে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চায়, কিন্তু ভারতের আচরণ শান্তি স্থাপনের পথে বড় বাধা।

তথ্যসূত্র: জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১০

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১২

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৩

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৪

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৫

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৬

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৭

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৮

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৯

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

২০
X