রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৫:২৮ এএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

গার্মেন্টসকর্মী থেকে প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিপল পাওয়ার পার্টির কিম মুন-সু পরাজয় মেনে নিয়ে লি-কে অভিনন্দন জানিয়েছেন।

কিম এক বিবৃতিতে বলেন, জনগণের সিদ্ধান্তকে আমি সম্মান করি এবং লি জে-মিয়ংকে তার জয়ের জন্য শুভকামনা জানাই।

বিজয়ী ভাষণে লি জে-মিয়ং অর্থনীতির পুনরুদ্ধার ও কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি দেশকে পুনর্গঠন করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে কাজ করব।

একসময় গার্মেন্টসে কাজ করতেন লি জে-মিয়ং। তিন বছর আগে তিনি নির্বাচনে হেরেছিলেন এবং বর্তমানে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। তবে এবার তিনি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন। অনেকে মনে করেন, সংকটময় এই সময়ে তিনিই দক্ষিণ কোরিয়াকে সঠিক পথে নিয়ে যেতে পারেন।

২০২৪ সালে এক সমাবেশে এক হামলাকারী লির গলায় ছুরি চালায়। হামলার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করে প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ করা। তবে বেঁচে ফিরে লি আবারও জনসমর্থনে জেগে ওঠেন।

লি একসময় মেয়র ছিলেন সিউংনামের, সেখানেই তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কুকুর মাংস বাজার বন্ধ করে দেন। এরপর গিয়ংগি প্রদেশের গভর্নর হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X