বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: হানিফ সংকেত

খালেদা জিয়ার মৃত্যুতে হানিফ সংকেতের শোক প্রকাশ । ছবি : সংগৃহীত
খালেদা জিয়ার মৃত্যুতে হানিফ সংকেতের শোক প্রকাশ । ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। রাজনীতির মাঠের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। এই বিয়োগান্তক ঘটনায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ‘আপসহীন’ নেত্রীর বিদায়ে গভীর শোক ও শ্রদ্ধা জানান।

‘জাতি হারাল অভিভাবক’ খালেদা জিয়ার অবদান স্মরণ করে হানিফ সংকেত লেখেন, ‘সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

দোয় ও সমবেদনা শোক প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তার শোকাবহ পরিবারের সব সদস্যের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ‘

মৃত্যু ও অসুস্থতা দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন ৮০ বছর বয়সী এই নেত্রী। গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়। অবশেষে মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এক নজরে বেগম জিয়া বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফেনী জেলার পরশুরামের শ্রীপুর গ্রামে। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে মোট তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৯৬ ও ২০০৯ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবেও তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই কাপ আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X