মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গুরুতর সাইবার হামলার কবলে সিঙ্গাপুর

সিঙ্গাপুর। ছবি : সংগৃহীত
সিঙ্গাপুর। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন একটি ‘গুরুতর’ সাইবার হামলার মুখে পড়েছে। শুক্রবার (১৮ জুলাই) দেশটির স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তাবিষয়ক সমন্বয় মন্ত্রী কে শানমুগম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এমন হামলা জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে।

শানমুগম বলেন, ‘এই হামলাটি অত্যন্ত জটিল, এটি এখনো চলমান এবং আমাদের বিশ্লেষণে এটি ‘ইউএনসি৩৮৮৬’ নামের একটি গ্রুপ দ্বারা পরিচালিত বলে নিশ্চিত হওয়া গেছে।’

তিনি বলেন, এ গ্রুপের প্রকৃত পৃষ্ঠপোষক কে, তা সরকার আনুষ্ঠানিকভাবে না জানালেও, গুগলের মালিকানাধীন সাইবার নিরাপত্তা সংস্থা ‘ম্যান্ডিয়্যান্ট’ আগে থেকেই UNC3886-কে চীন-সংশ্লিষ্ট একটি সাইবার গুপ্তচরবৃত্তির দল হিসেবে চিহ্নিত করেছে।

মন্ত্রী জানান, এই হ্যাকার গ্রুপ এখনো সিঙ্গাপুরের ‘ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার’ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এ হামলার প্রতিকারে সাইবার নিরাপত্তা সংস্থা (সিএসএ) এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে।

শানমুগম বলেন, এ ধরনের হামলা সাধারণত ‘অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট’ বা এপিটি হিসেবে পরিচিত। এগুলো অত্যন্ত সুসংগঠিত, প্রযুক্তিসম্পন্ন এবং অনেক সময় রাষ্ট্রীয় সহায়তায় পরিচালিত হয়। তাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং জরুরি পরিষেবা যেমন : বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা, টেলিকম ও পরিবহন ব্যবস্থা ব্যাহত করা।

তিনি আরও বলেন, যদি এই হামলা সফল হয়, তবে তা শুধু তথ্য চুরিতেই সীমাবদ্ধ থাকবে না—বরং জাতীয় নিরাপত্তা, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে বিদ্যুৎ সিস্টেমে হামলা হলে হাসপাতাল, গণপরিবহন, বিমানবন্দর ও ব্যাংকিং খাত অচল হয়ে পড়তে পারে, যার ফলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে বলে সতর্ক করেন তিনি।

শানমুগম জানান, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে সিঙ্গাপুরে সন্দেহভাজন এপিটি হামলার সংখ্যা চার গুণেরও বেশি বেড়েছে। এর আগে ২০১৮ সালে একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সাইবার হামলায় প্রায় ১ লাখ ৬০ হাজার রোগীর ওষুধ সংক্রান্ত তথ্য চুরি হয়, যাদের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী লি সিয়েন লুংও ছিলেন।

এই পরিস্থিতি প্রসঙ্গে, যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা ‘টেনএবল’-এর জ্যেষ্ঠ গবেষক সাতনাম নারাং বলেন, এপিটি হামলাকারীরা এখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর টার্গেট করছে যা ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকির ইঙ্গিত বহন করে।

তিনি আরও বলেন, এ ধরনের ছায়ায় ঢাকা প্রতিপক্ষকে ঠেকানো দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। কারণ যেসব সুরক্ষা কাঠামো দিয়ে প্রতিরোধ গড়া হয়, সেগুলোও এখন অনেক বেশি জটিল ও বিস্তৃত।

এই হামলা সাইবার নিরাপত্তা ও ডিজিটাল পরিকাঠামোর ঝুঁকি নিয়ে বৈশ্বিকভাবে আরও সতর্কতা বাড়ানোর তাগিদ দিচ্ছে।

সূত্র : রয়টার্স

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X