কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

 ১০ হাজার ‘বীর’ সেনাকে সম্মান জানালেন কিম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার ১০ হাজারের বেশি সেনাকে সম্মান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানে এই সেনাদের বীরত্ব ও আত্মত্যাগের জন্য প্রশংসা করেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম পিয়ংইয়ংয়ের ওয়ার্কার্স পার্টির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নিহত সৈন্যদের প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানান এবং বেঁচে ফেরা এক সেনাকে আবেগভরে জড়িয়ে ধরেন। অনুষ্ঠানে তিনি পদক প্রদান করেন এবং নিহতদের স্মরণে ছবি ও ফুল অর্পণ করেন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিম যুদ্ধফেরত সেনাদের ‘বীর’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তারা ‘বিদেশের মাটিতে গুলি ও বোমার মুখে লড়ে সম্মানের সঙ্গে ফিরে এসেছে।’ এ সময় কিছু কমান্ডারকে ‘ডিপিআরকে নায়ক’ উপাধিতে ভূষিত করা হয়।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করে। যুদ্ধে প্রায় ৬০০ সেনা নিহত ও কয়েক হাজার আহত হয়েছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চিঠিতে এই উত্তর কোরীয় সেনাদের ‘বীরত্বপূর্ণ’ বলেও প্রশংসা করেছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাশিয়া এই সহযোগিতার বিনিময়ে উত্তর কোরিয়াকে উন্নত মহাকাশ ও উপগ্রহ প্রযুক্তিতে সহায়তা দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X