কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে আবারও ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২০০

আফগানিস্তানের রাজধানী কাবুল শহর। ছবি : সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুল শহর। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প রেকর্ড করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। মাত্র চার দিনের মধ্যে এটি ওই এলাকায় তৃতীয় বড় ভূমিকম্প।

রোববার প্রথম ভূমিকম্পে (৬ মাত্রা) দেশটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়, যা সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচিত হচ্ছে। ওইদিন কুনার ও নানগারহার প্রদেশের বহু গ্রাম মাটির সঙ্গে মিশে যায়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আরও একবার ৫ দশমিক ৫ মাত্রার কম্পন আঘাত হানে, যা উদ্ধার তৎপরতাকে বিঘ্নিত করে।

হতাহতের মিছিল দীর্ঘ হচ্ছে

তালেবান প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে, আর আহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার ৬৪০ জন। জাতিসংঘের তথ্যমতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

ঘরহারা লাখো মানুষ, ত্রাণ সংকট তীব্র

সরকারি হিসাবে, ৬ হাজার ৭০০টিরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস-রেড ক্রিসেন্ট সোসাইটির হিসাব অনুযায়ী, সরাসরি ও পরোক্ষভাবে ৮৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রিটিশভিত্তিক ইসলামিক রিলিফের জরিপে জানা গেছে, কুনারের কিছু গ্রামে প্রায় ৯৮ শতাংশ ঘরবাড়ি ভেঙে পড়েছে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের জন্য চরম সংকট তৈরি হয়েছে। ডব্লিউএইচও বলছে, জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহে কমপক্ষে ৩০ লাখ ডলারের ঘাটতি রয়েছে। অন্যদিকে ডব্লিউএফপি জানিয়েছে, তাদের হাতে যে খাদ্য মজুত আছে তা দিয়ে সর্বোচ্চ চার সপ্তাহ চলা সম্ভব।

সহায়তা পৌঁছানো কঠিন

পর্বতময় দুর্গম এলাকায় উদ্ধার অভিযান এখনো চলছে। হেলিকপ্টার নামতে না পারা জায়গাগুলোতে প্যারাট্রুপার ও উদ্ধারকর্মীদের নামানো হচ্ছে। স্থানীয়রা নিজেরাই মাটি খুঁড়ে লাশ বের করছেন এবং বাঁশ-বেতের তৈরি খাটিয়ায় বহন করে সমাধিস্থ করছেন।

একের পর এক সংকটে ক্লান্ত আফগানিস্তান

ভূমিকম্পপ্রবণ হিন্দুকুশ পর্বতাঞ্চলে ভূমিকম্প নতুন কিছু নয়। তবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, যেখানে দারিদ্র্য, অবকাঠামোগত দুর্বলতা ও আন্তর্জাতিক সহায়তার সংকট চরমে—সেখানে এই দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের কর্মকর্তা ইয়াকোপো কারিদি বলেন, ‘আফগানিস্তানকে বারবার একা ফেলে রাখা যাবে না। এই ভূমিকম্প আমাদের মনে করিয়ে দিচ্ছে, দেশটি একের পর এক সংকট মোকাবিলা করছে। এখনই কার্যকর আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X