কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নদীর বুক চিরে উঠে আসছে ড্রাগন, নববর্ষের ব্যতিক্রমী আয়োজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিকষ কালো অন্ধকারের বুক চিরে শান্ত নদীর ওপর দিয়ে ধীরলয়ে এগিয়ে আসছে বিশালাকার এক সোনালি ড্রাগন। ১ হাজার মিটার দীর্ঘ সেই ড্রাগনের শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে মায়াবি আলো। তার ঠিক পেছনেই ডানা মেলেছে এক অগ্নিবর্ণের ফিনিক্স পাখি।

নদীর জলে আগুনের এমন প্রতিফলন দেখে মনে হতে পারে, কোনো প্রাচীন রূপকথা যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে পৃথিবীতে।

ইংরেজি নববর্ষের রাতে এমনই এক বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হলো চীনের দক্ষিণাঞ্চলীয় ইয়াংশুয়োর প্রাচীন লি নদী। মূলত স্থানীয় লি রিভার ফিশিং ফায়ার ফেস্টিভ্যালের ২৪তম আসরকে রাঙিয়ে তুলতেই আয়োজন করা হয় এই ড্রাগন ও ফিনিক্স উৎসবের। ৭৭টি বাঁশের তৈরি ভেলাকে আলোকসজ্জায় সজ্জিত করে তৈরি করা হয়েছিল এই বিশালাকার ড্রাগনটিকে।

স্থানীয় লোকজ সংস্কৃতিতে ড্রাগন শক্তি ও প্রজ্ঞার প্রতীক, আর ফিনিক্স হলো শান্তি ও সমৃদ্ধির বারতা। তাই এই চোখধাঁধানো প্রদর্শনী দেখতে নদীর তীরে ভিড় জমিয়েছিলেন দেশি-বিদেশি অসংখ্য পর্যটক।

মুগ্ধতা প্রকাশ করে রুশ পর্যটক ইরিনা বলেন, এটি অবিশ্বাস্য বড় এক শো। ড্রাগন আর আতশবাজির এই মেলবন্ধন আমাকে মুগ্ধ করেছে। ড্রামের তালে তালে চলা এই উৎসবে দর্শনার্থীরা স্থানীয় কৃষ্টি ও ঐতিহ্যের এক অনন্য স্বাদ খুঁজে পেয়েছেন। রাতের আকাশে বর্ণিল আতশবাজির রোশনাই আর ড্রাগনের আলোকছটায় নতুন বছরকে বরণ করার এই মুহূর্তটি লি নদীর তীরে এক স্বপ্নিল আবেশ তৈরি করে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X