কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে উৎপাদিত জাফরান আবারও বিশ্বসেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্রাসেলসভিত্তিক ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউটের দেওয়া সুপিরিয়র টেস্ট অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে হেরাতের জাফরান।

ইনস্টিটিউট জানায়, বিভিন্ন দেশের জাফরান আন্তর্জাতিক মানের শেফদের একটি প্যানেল স্বাদ, সুগন্ধ, রং ও সামগ্রিক গুণগত মানের ভিত্তিতে মূল্যায়ন করেন। ‘হার্বস অ্যান্ড স্পাইসেস’ বিভাগে সব ক্যাটাগরিতে শীর্ষে উঠে আসে হেরাত সাফরান। বিচারকেরা এর উজ্জ্বল রং, সমৃদ্ধ স্বাদ ও স্বতন্ত্র সুগন্ধের বিশেষ প্রশংসা করেন।

টানা দশম বছরের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল হেরাতের জাফরান। এটি হেরাতের কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং কৃষকদের জন্য লাভজনক ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। যদিও অন্য প্রদেশেও জাফরান চাষ বাড়ছে, তবে হেরাতই এখনো দেশের প্রধান কেন্দ্র।

তবে সাফল্যের পাশাপাশি চ্যালেঞ্জও রয়েছে। জলবায়ু পরিবর্তন ও দীর্ঘ খরার কারণে উৎপাদন কমেছে। আফগানিস্তান স্যাফরান ইউনিয়নের তথ্য অনুযায়ী, চলতি সৌর বছরে উৎপাদন হয়েছে মাত্র ৪০ টন। পানির সংকট ও কারিগরি সহায়তার অভাব উৎপাদনে প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি জাফরান রপ্তানি বাড়াতে, বিনিয়োগ আকর্ষণ করতে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে সহায়ক হবে। কৃষকদের সহায়তা, উন্নত সেচব্যবস্থা ও বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে বিশ্ব জাফরান বাজারে আফগানিস্তানের অবস্থান আরও দৃঢ় হবে। সূত্র : কাবুল নাউ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X