রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার ড্রোন ভূপাতিত, বিস্ফোরক দাবি প্রতিপক্ষের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গহীন অরণ্যের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আকাশ থেকে আছড়ে পড়ল এক যান্ত্রিক দানব। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর উত্তেজনা। কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং দুই দেশের চিরবৈরী সম্পর্কের আগুনে যেন নতুন করে ঘি ঢালল এই ঘটনা।

উত্তর কোরিয়ার দাবি, তাদের আকাশসীমা লঙ্ঘন করে গুপ্তচরবৃত্তি করতে আসা দক্ষিণ কোরিয়ার একটি স্পাই-ড্রোন বা গোয়েন্দা ড্রোনকে আকাশেই অকেজো করে দেওয়া হয়েছে।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনের তথ্যমতে, গত ৪ জানুয়ারি সিউলের একটি ড্রোন উত্তর কোরিয়ার আকাশসীমার ৮ কিলোমিটার গভীরে ঢুকে পড়ে।

এরপর বিশেষ ইলেকট্রনিক সমরাস্ত্র ব্যবহার করে সেটিকে ভূপাতিত করে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। সম্প্রতি প্রকাশিত কয়েকটি স্থিরচিত্রে দেখা গেছে, বনাঞ্চলের মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ড্রোনের ধ্বংসাবশেষ। এমনকি ড্রোনটির মেমোরি থেকে উদ্ধার করা-কেসং শহরের কিছু ছবিও প্রমাণ হিসেবে হাজির করেছে কিম জং উনের দেশ। তবে সিউল এই অভিযোগকে স্রেফ সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ছবিতে দেখানো ড্রোনের মডেলটি তাদের সামরিক বাহিনী পরিচালনা করে না। উত্তপ্ত এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ুং একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। কোনো বেসরকারি গোষ্ঠী বা ব্যক্তিগত উদ্যোগে এই অনুপ্রবেশ ঘটেছে কি না, তা এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। দুই কোরিয়ার সীমান্তে এই ড্রোন-রহস্য এখন নতুন করে উত্তেজনার জন্ম দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১২

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৩

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৪

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৬

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৭

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৮

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৯

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

২০
X