কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির দাফনের স্থান নির্ধারণ

আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে পবিত্র নগরী মাশহাদে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

৮৬ বছর বয়সে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত খামেনি ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির জন্মস্থান। তার বাবা ইমাম রেজার মাজারও সেখানে।

ফার্স নিউজের খবরে বলা হয়েছে, খামেনির দাফন হবে ইমাম রেজা মাজার প্রাঙ্গণে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবারের হামলায় খামেনি ছাড়াও দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। এই ঘটনা ইরানে জাতীয় শোকের পরিবেশ সৃষ্টি করেছে।

খামেনির মৃত্যু ও দাফনের বিষয়ে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেনি। তবে মাশহাদে দাফনের সিদ্ধান্ত তার জন্মস্থান ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১০

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১১

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১২

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৩

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৫

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৬

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৭

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৮

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৯

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

২০
X