কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির উত্তরসূরিদেরও হত্যার হুমকি

ইসরায়েল (বাঁয়ে) ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েল (বাঁয়ে) ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরিদেরও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এক্স-এ ফার্সি ভাষায় করা পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এ হুমকি দেয়।

রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের নেতাদের ওপর নজর রাখা হচ্ছে। তারা কোথায় জড়ো হয়ে বৈঠক করবে তা ইসরায়েল জানে। খামেনির উত্তরসূরি যিনি হবেন তাকেও হত্যা করা হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত রয়েছে। ইতালির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে তাকে একজন মহান নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করার চেষ্টা করছে।

এর আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জানান, ইরানের সম্ভাব্য হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা দিতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে।

এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X