কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে বিপদে পড়েছেন ৩ ইন্দোনেশীয় নাবিক

হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী টাগবোট ‘মুসাফ্ফাহ-২’ ডুবে যাওয়ায় জাহাজের তিন ইন্দোনেশীয় নাবিক নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটিতে বিস্ফোরণ ঘটার পর আগুন লেগে যায় এবং পরে তা ডুবে যায়। স্থানীয় কর্তৃপক্ষ এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। খবর আলজাজিরার।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একজন ইন্দোনেশীয় নাবিক বেঁচে গেছেন এবং ওমানের খাসাব শহরের একটি হাসপাতালে পোড়া চিকিৎসা নিচ্ছেন। বাকি তিন ইন্দোনেশীয় নাবিককে এখনো খুঁজে বের করার চেষ্টা চলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ বা জাহাজে কী ধরনের পণ্য ছিল, এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইন্দোনেশিয়া সরকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে নিখোঁজ নাবিকদের উদ্ধারে সহায়তা করছে। পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি, যেখানে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হয়। এই অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি সবসময়ই উচ্চ থাকে। এবারের সংঘাতে উত্তেজনা সব মাত্রা ছাড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X