কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৫:৫৫ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান

তালেবানের প্রথম শাসনামলে মাঝেমধ্যেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ছবি : সংগৃহীত
তালেবানের প্রথম শাসনামলে মাঝেমধ্যেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ছবি : সংগৃহীত

হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। দেশটির লাঘমান প্রদেশের একটি মসজিদ চত্বরে আজ মঙ্গলবার প্রকাশ্যে গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, আজমল নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাঁচজনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ছিলেন তিনি।

প্রাদেশিক তথ্য কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, লাঘমান প্রদেশের সুলতান গাজি বাবা শহরে প্রকাশ্যে এক অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যরা যাতে এ ঘটনা দেখে শিক্ষা নিতে পারেন, সেজন্য এটি করা হয়েছে।

এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, আজমলের হাতে হত্যার শিকার ব্যক্তির আত্মীয়-স্বজনসহ প্রায় দুই হাজার মানুষের সামনে শরিয়া আইন অনুযায়ী এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের শাসনামলে মাঝেমধ্যেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। দ্বিতীয়বার ক্ষমতায় এসে গত বছর ডিসেম্বরে ফারাহ প্রদেশে প্রথমবারের মতো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে তালেবান।

এক প্রাদেশিক কর্মকর্তা বলছেন, একে-৪৭ দিয়ে আজমলকে গুলি করা হয়েছে। তাকে এক জল্লাদ গুলি করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X