কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে দম্পতির মৃত্যু

বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে দম্পতির মৃত্যু

বিয়ের আনুষ্ঠানিকতার পর যেখানে বর-কনের পরিবারে খুশির আমেজ থাকার কথা, সেখানে পরিবেশ ভারী হয়ে গেছে মৃত্যুর খবরে। সেই মৃত্যুর খবর এরই মধ্যে রহস্যময় হয়ে উঠেছে ভারতজুড়ে। কারণ বিয়ের পরদিন সকালেই বর-কনের মরদেহ উদ্ধার করা হয় তাদের ঘর থেকে। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া নবদম্পতির মধ্যে বরের নাম প্রতাপ (২২) ও কনের নাম পুষ্পা (২০)। গত ৩০ মে তাদের বিয়ে হয়। এর পরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী, তাদের দুজনেরই মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। এরপর এ মৃত্যু নিয়ে রহস্য আরও গভীর হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্যুর খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর মরদেহ দুটি নেওয়া হয় মর্গে।

পরে বাহরাইচ জেলার এসপি প্রশান্ত ভার্মা জানান, ময়নাতদন্তের রিপোর্টে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী দুজনই হার্ট অ্যাটাকে মারা গেছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের ঘরে জোর করে কারও প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া তাদের শরীরে আঘাতের কোনো চিহ্নও মেলেনি।

এরই মধ্যে একই চিতায় দাহ করা হয়েছে প্রতাপ ও পুষ্পার মরদেহ। আর তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় সমাগম ঘটে বহু মানুষের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X