কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৮:৩৩ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

থাই সৈকতে ভেসে এলো হাজার হাজার মৃত মাছ

বৃহস্পতিবার থাইল্যান্ডের দক্ষিণ চুমফোন প্রদেশের একটি সমুদ্রসৈকতে হাজারো মৃত মাছ ভেসে এসেছে।
বৃহস্পতিবার থাইল্যান্ডের দক্ষিণ চুমফোন প্রদেশের একটি সমুদ্রসৈকতে হাজারো মৃত মাছ ভেসে এসেছে।

থাইল্যান্ডের দক্ষিণ চুমফোন প্রদেশের একটি সমুদ্রসৈকতের চার কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার মৃত মাছ ভেসে এসেছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কাসেটসার্ট ইউনিভার্সিটির ফিশারিজ অনুষদের ডেপুটি ডিন থন থামরংনাওয়াসাওয়াত বলেন, জলবায়ু পরিবর্তন থেকে সৃষ্ট প্লাঙ্কটন ব্লুমের কারণে গণহারে মাছের মৃত্যু হচ্ছে। সাগরে প্লাঙ্কটন ব্লুম সৃষ্টি হলে পানিত অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং মাছ শ্বাস নিতে না পেরে দম বন্ধ হয়ে মারা যায়।

তিনি বলেন, প্রকৃতিগতভাবে কয়েক হাজার বা কয়েক লাখ বছর ধরে প্ল্যাঙ্কটন ব্লুমের মতো ঘটনা ঘটছে। তবে বৈশ্বিক উষ্ণায়নের ফলে এটি ঘন ঘন ঘটছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, প্লাঙ্কটন ব্লুম বছরে একবার বা দুবার সৃষ্টি হয়ে থাকে। এরপর দুই থেকে তিনদিন স্থায়ী হয়।

এ বছর বিশ্বব্যাপী সামুদ্রিক তাপদাহ নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। গত এপ্রিল ও মে মাসে সমুদ্রপৃষ্ঠে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ আবহাওয়া অফিস। আবহাওয়ায় এল নিনো (উষ্ণ সামুদ্রিক স্রোত) ও মানুষের নানা কর্মকাণ্ডের প্রভাবে এমনটা হয়েছে।

এ মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি সমুদ্রসৈকতে হাজার হাজার মৃত মাছ ভেসে আসে। এ ছাড়া সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শত শত ডলফিন ও সি লায়ন মৃত বা অসুস্থ হয়ে ভেসে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

জুলাই সনদ বিতর্ক আলোচনার মাধ্যমে অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X