কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আফিম উৎপাদনে আফগানিস্তানকে টপকে বিশ্বসেরা মিয়ানমার

পপি চাষের একটি ক্ষেত। ছবি : সংগৃহীত
পপি চাষের একটি ক্ষেত। ছবি : সংগৃহীত

আফিম উৎপাদনে বিশ্বে শীর্ষে ছিল আফগানিস্তান। তবে এবার দেশটিকে টপকে গেছে মিয়ানমার। তারা এবার বিশ্বসেরা অবস্থান দখল করেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাতিসংঘের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, অফিম উৎপাদনে এবার বিশ্ব রেকর্ড গড়তে চলেছে মিয়ানমার। দেশটিতে এবার ১ হাজার ৮০ টন আফিম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি। এছাড়া এবার আফগানিস্তানে ৩৩০ টন আফিম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। হোরোইন উৎপাদনের মূল উপদান হিসেবে আফিম ব্যবহৃত হয়ে আসছে।

আফগানিস্তানে চলতি বছরে আফিমের উৎপাদন কমেছে। গত বছর তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে পপি চাষ প্রায় ৯৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়। এ ছাড়া দেশটির অস্থিতিশীল পরিস্থিতির কারণেও এটির উৎপাদন কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে মিয়ানমারে জান্তা ক্ষমতা দখলের পর অভ্যন্তরীণ সংঘাত ও অস্থিতিশীলতার কারণে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে বৈধ অর্থনৈতিক সুযোগের প্রাপ্যতা সীমিত, বাজার ও রাষ্ট্রীয় কাঠামোয় সংকট, মুদ্রাস্ফিতিসহ নানা কারণে আর্থিক বিপর্যয় হয়েছে। ফলে দেশটিতে আফিমসহ অন্যান্য অবৈধ পণ্যের উৎপাদনকে বিকল্প ও আকর্ষণীয় জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে উঠেছে। এ ছাড়া দেশটির কৃষকেরাও ২০২২ সালের শেষের দিকে পপি চাষের দিকে আগ্রহী হয়ে উঠেছেন।

বাজার হিসেবে বর্তমানে তাজা ও শুকনো আফিমের গড় মূল্য কেজিপ্রতি ৩১৭ ও ৩৫৬ ডলার। এ ছাড়া ২০২৩ সালে দেশটিতে পপি চাষের জমির পরিমাণ ১৮ শতাংশ বেড়েছে। এ বছরে ১ লাখ ১৬ হাজার ১৪০ একর জমিতে এ চাষ হয়েছে।

পপি মাদকের জন্য মিয়ানমার, থাইল্যান্ড ও লাউসকে একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। আফিম ও হেরোইনের জন্য ঐতিহাসিকভাবে এ এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ। এ ছাড়া সারাবিশ্বে ছড়িয়ে পড়া আফিমের বড় অংশই মিয়ানমার ও আফগানিস্তানে উৎপাদিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X