কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের হামলায় প্রাণ গেল ২০ ইসরায়েলি সেনার

গাজায় ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি : আইডিএফ
গাজায় ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি : আইডিএফ

গাজায় স্থল অভিযানের পর বিপদ যেন পিছু ছাড়ছে না ইসরায়েলের। একের পর এক বিপাকে পড়ছে তারা। এবার ভয়াবহ দুঃসংবাদ পেল ইসরায়েলের সেনাবাহিনী। নিজেদের হামলায় ইসরায়েলের ২০ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় স্থল অভিযান পরিচালনাকারী ইসরায়েলি সেনাদের একটি দলে নিজেদের ওপর ভুল করে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ সেনা নিহত হয়েছে। ইসরায়েলেরর ওই দলটিতে অন্তত ১০৫ সেনা ছিল।

টাইমস অব ইসরায়েলের এক প্রদিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে ১৩ জন নিজেদের করা হামলায় নিহত হয়েছে। তাদের ওপর বিমান হামলা, ট্যাংক ও গুলি ছোড়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ দলের বেশ কয়েকজন নিজেদের পাতা ফাঁদে প্রাণ হারিয়েছেন। হামাসের সেনাদের জন্য পেতে রাখা ফাঁদ বিস্ফোরণে তাদের প্রাণ গেছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাদের এ ইউনিটের বেশ কয়েকজন নিজেদের চিনতে না পেরে ভুলভাবে গুলি চালিয়েছে। হামাস মনে করে চালানো গুলিতে এসব সেনাদের প্রাণ গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত ৭২ ঘণ্টায় ৭৯ ইসরায়েলি সেনাদের যান ধ্বংস করেছে হামাস।

হামাসের সামরিক শাখা আলকাসেম ব্রিগেড জানিয়েছে, তাদের হামলায় এসব যানবাহনের কোনোটা আংশিক আবার কোনোটা পরিপূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

টেলিগ্রামে এক বার্তায় সামরিক শাখা জানিয়েছে, গাজার শেখ রাদওয়ানের পার্শবর্তী এলাকায় ট্যানেলের মুখে বুবি ট্রাপ ফাঁদ পাতা হয়েছে। ইসরায়েলের সেনারা সামনে আগাতে এসব ফাঁদে আটকা পড়ছেন।

টেলিগ্রামের বার্তায় আরও বলা হয়েছে, এসব ফাঁদে বেশকিছু সেনা আহত অথবা অনেকে নিহত হয়েছে।

কাসেম ব্রিগেড আরও জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযানের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এসব সেনা গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতে একটি বাসায় অবস্থান নিয়েছিলেন। তাদের এ হামলায় বেশ কয়েক সেনা আহত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১০

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১১

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১২

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৩

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৫

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৬

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৭

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৮

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৯

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

২০
X