কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বিমানের ক্রুকে কামড়ে দিলেন যাত্রী

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিমানের ক্রুদের নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। নানাজনের মনে বিষয়টি নিয়ে নানারকম ধারণাও রয়েছে। এবার সামনে এসেছে এক বিচিত্র ঘটনা। মাঝ আকাশে বিমানের ক্রুকে কামড়ে দিয়েছেন এক যাত্রী। বুধবার (১৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে ক্রুকে কামড়ে দেওয়া ওই যাত্রী মাতাল ছিলেন। তবে তার কামড়ে দেওয়ায় বিমানে বড় বিপত্তি ঘটে গেছে। যাত্রার বদলে উলটো ফিরে গেছে বিমানটি। বিমানটি জাপান থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল। তবে এ ঘটনার পর বিমানটি পথ পাল্টে পুনরায় জাপান ফিরে গেছে।

এয়ারলাইন্সের এক মুখপাত্র এএফপিকে বলেন, ক্রুকে কামড়ে দেওয়া ওই যাত্রীর বয়স ৫৫ বছর। তিনি ক্রুর হাতে গভীরভাবে কামড়ে দেন। এতে তার হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে।

ঘটনার সময় বিমানটি ১৫৯ যাত্রী নিয়ে প্যাসিফিক সাগর অতিক্রম করছিল। এ সময় ওই যাত্রী ক্রুকে কামড়ে দেওয়ায় পাইলট এটির গতিপথ পরিবর্তন করে টোকিওর হানেদা বিমানবন্দরে ফিরে আসেন। এরপর সেখানে পুলিশের কাছে ওই যাত্রীকে হস্তান্তর করা হয়েছে।

জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, কামড়ে দেওয়া ওই যাত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন। এজন্য তিনি আর কিছু মনে করতে পারছেন না।

জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস জানিয়েছে, ওই যাত্রী ক্রুর সাথে আচরণের কোনো কিছুই মনে করতে পারছেন না। বিমানের এক যাত্রী তদন্ত কর্মকর্তাদের এ কথা জানিয়েছেন। তার এ আচরণে অনেকে ভৌতিক সিনেমার চরিত্র বলে সমালোচনা করেছেন। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে হাস্যরসও করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১০

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১১

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১২

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৩

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৫

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৬

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৭

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৯

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

২০
X