কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে ভূমিধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারি বর্ষণের কারণে ভূমিধস। পুরোনো ছবি
ভারি বর্ষণের কারণে ভূমিধস। পুরোনো ছবি

নেপালে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে তিন শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে এমন ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ জুন) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে একাধিক এলাকায় প্রাণহানি ঘটেছে।

নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই বলেন, রাজধানী থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমের গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে করে সেখানকার একটি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ সময় সেখানে একই পরিবারের পাঁচজন ঘুমিয়ে ছিলেন।

তিনি বলেন, ওই পরিবারের পাঁচজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।

গুলমি ছাড়াও এর পার্শ্ববর্তী আরেক জেলায়ও ভূমিধস হয়েছে। এতে একটি পরিবারের বাড়িঘর পুরো ধসে পড়েছে। এসময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় ভূমিধসে দুজন মারা গেছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি থেকে নেপালে বর্ষা মৌসুম শুরু হয়েছে। তখন থেকে ভূমিধস, বন্যা ও বজ্রপাতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে স্বাভাবিকভাবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X