স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

নেপাল প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পান নাঈম শেখ। ছবি : সংগৃহীত
নেপাল প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পান নাঈম শেখ। ছবি : সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ নাঈম শেখ। টুর্নামেন্ট যেটাই হোক না কেনো ব্যাট হাতে আলো ছড়াতে ভুল করেন না তিনি। আলোচিত এই ক্রিকেটারও পেয়েছিলেন বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। সংবাদ সম্মেলনে এমন তথ্য নিজেই জানান নাঈম শেখ।

এবারের বিপিএলের নিলামে কোটি টাকারও বেশি দামে দল পান নাঈম। আর তাতেই আলোচনায় উঠে আসেন তিনি। নাঈম শেখ জানান, সবশেষ নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার প্রস্তাব ছিল তার। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

বিপিএলের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম জানান এনপিএলে দল পাওয়ার কথা। সে সময় এনসিএল চলাকালে নিজেদের ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আর পারিশ্রমিকের কথা ভেবে নাঈম শেষ পর্যন্ত ফিরিয়ে দেন বিদেশি লিগের প্রস্তাব।

তিনি বলেন, ‘অ্যাডাম রসিংটনের সঙ্গে কথা বলছিলাম ওখানকার উইকেট কেমন ছিল। আমারও ওখানে খেলার কথা ছিল তবে এনসিএলের কারণে যেতে পারিনি। ও বলল উইকেট প্রায় একই। নিয়মিত রান করেছে, ওর আত্মবিশ্বাস ছিল এখানে ধরে রাখবে ফর্ম। নেপালের লিগে খেলা অবশ্যই ওকে সহায়তা করছে।’

এনপিএল বাদ দিয়ে এনসিএল বেছে নেওয়ার কারণও ব্যাখা করেছেন নাঈম শেখ। তিনি বলেন, ‘বিপিএল শেষে একরকম ডিল ছিল। যখন এনসিএল চারদিনের খেলা চলছে তখন হুট করে এসে বলেছে। ওখানেও তো টি-টোয়েন্টি ক্রিকেট ছিল। লেভেল ম্যাচ করেনি তাই আমি এনসিএল বেছে নিয়েছি। বোর্ড বলেছে তুমিই সিদ্ধান্ত নাও, সমস্যা নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X