মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৬:৪৭ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৩ হাজার গাড়ি নিয়ে মাঝ সাগরে পুড়ছে জাহাজ

মঙ্গলবার রাতে ফ্রেম্যান্টল হাইওয়ে নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। ছবি : সংগৃহীত
মঙ্গলবার রাতে ফ্রেম্যান্টল হাইওয়ে নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। ছবি : সংগৃহীত

উত্তর সাগরের নেদারল্যান্ডস উপকূলে প্রায় ৩ হাজার গাড়িবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। বুধবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে পানামার পতাকাবাহী ফ্রেম্যান্টল হাইওয়ে নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত। জাহাজটি জার্মানি থেকে মিশরে যাচ্ছিল। আগুন লাগার সময় জাহাজটি ডাচ দ্বীপ অ্যামেল্যান্ড থেকে ২৭ কিলোমিটার উত্তরে ছিল।

ডাচ কোস্টকার্ড বলছে, জাহাজের ২৭ জন নাবিকের মধ্যে সবাইকে উদ্ধার করা হয়েছে। আহতের মধ্যে বেশ কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন : এবার জাহাজ নির্মাণের ঘোষণা ইরান ও রাশিয়ার

সংস্থাটি বলছে, আগুন নেভাতে উদ্ধারকারী জাহাজ থেকে পানি ছিটানো হয়। তবে দুর্ঘটনাকবলিত জাহাজটি ডুবে যেতে পারে, এমন শঙ্কায় বেশি পানি দেওয়া হয়নি।

ওয়াটারওয়েজ অ্যান্ড পাবলিক ওয়ার্কস বিভাগের মুখপাত্র অ্যাডউইন ভার্স্টিগ বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। জাহাজটি গাড়ি পরিবহন করায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

কোস্টগার্ডের মুখপাত্র অ্যাডউইন গ্রানম্যান বলেন, এ জাহাজ নিয়ে পরবর্তী কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে কাজ করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি গাড়িবাহী কার্গো জাহাজে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। চলতি মাসের শুরুতে শতাধিক গাড়িবাহী একটি কার্গো জাহাজে আগুনে নেভাতে গিয়ে নিউ জার্সির দুই দমকলকর্মী নিহত এবং পাঁচজন আহত হন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে পর্তুগালের আজোরেস দ্বীপের উপকূলে একটি জাহাজে আগুন লেগে হাজার হাজার বিলাসবহুল গাড়ি পুড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X