কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

এবার জাহাজ নির্মাণের ঘোষণা ইরান ও রাশিয়ার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে এবার জাহাজ নির্মাণের ঘোষণা দিল ইরান ও রাশিয়া। ইতোমধ্যে একটি শপিং কোম্পানি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করছে মস্কো এবং তেহরান। রুসিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে শুক্রবার (১৪ জুলাই) দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশিয়ায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, একটি যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠার ব্যাপারে মস্কো এবং তেহরান আলোচনা করছে। এই উদ্যোগের ফলে ইরান এবং রাশিয়ার কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে বলে উল্লেখ করেন তিনি।

কাজেম জালালি বলেন, তেহরান-মস্কো জাহাজ বহরের সহযোগিতা শক্তিশালী করার জন্য ইরান ও রাশিয়ার কর্মকর্তারা আলোচনা করেছেন। তার অংশ হিসেবে এই যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠা করা হবে।

ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের বন্দরকে আরও বেশি সক্ষম করে তোলা প্রয়োজন, জাহাজবহরকে শক্তিশালী করার দরকার রয়েছে। এমনকি একটি যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠাতা প্রয়োজন। এসব নিয়ে আমি রাশিয়া ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার আন্দ্রে বেলুসভের সঙ্গে আলোচনা করেছি। ইরানের পরিবহনমন্ত্রীও বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। আমাদের রাশিয়ার বন্ধুরা যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।’

তিনি বলেন, দুই দেশের বন্দর উন্নত করা প্রয়োজন এবং রেল রোডের মতো সেগুলোকে সংযুক্ত করা দরকার। দুই দেশের মধ্যে জাহাজে পণ্য পরিবহনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইরান ও রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য কাজ করছে। দুই দেশের বাণিজ্য ও আমদানি-রপ্তানি যেমন বাড়ছে, তেমনি কৌশলগত সহযোগিতাও জোরদার হচ্ছে।

সূত্র: পার্স টুডে

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X