কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

পোল্যান্ডের আকাশে বেলারুশের সামরিক হেলিকপ্টার, সেনা মোতায়েন

পোল্যান্ডের আকাশে বেলারুশের সামরিক হেলিকপ্টার, সেনা মোতায়েন

বেলারুশের সামরিক হেলিকপ্টার পোলান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে অভিযোগ তুলে সীমান্তে সেনা পাঠিয়েছে ন্যাটোর সদস্য দেশটি। গতকাল মঙ্গলবার (১ আগস্ট) দেশের পূর্ব সীমান্তে বেলারুশের সামরিক হেলিকপ্টার অনুপ্রবেশ করলে সীমান্তে সেনা মোতায়েন করে পোলান্ড। খবর রয়টার্সের।

তবে আকাশসীমা লঙ্ঘনের এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার নিকটতম মিত্র বেলারুশ। তাদের অভিযোগ, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোলান্ড ইউক্রেনের অন্যতম মিত্র। তারা নিজেদের সেনা জড়ো করতেই এমন অভিযোগ করেছে।

এর আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সীমান্তে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতি নিয়ে পোল্যান্ডকে উপহাস করেন। এমনকি গতকাল মঙ্গলবার ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের মাধ্যমে বেলারুশের সেনাবাহিনীতে একটি চুক্তিবদ্ধ সেনা ইউনিট গঠনের কথাও জানিয়েছেন লুকাশেঙ্কো।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সীমান্তে অতিরিক্ত সেনা ও সামরিক হেলিকপ্টার পাঠিয়েছেন তারা। এ ছাড়া ন্যাটোকে আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় বেলারুশের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলবও করা হয়েছে।

আরও পড়ুন : এবার বেলারুশের সেনাবাহিনীতে ওয়াগনার, কী চান লুকাশেঙ্কো?

প্রাথমিকভাবে আকাশসীমা লঙ্ঘনের কথা জানায়নি পোল্যান্ড। তবে দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা জানায়, আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কিন্তু সামরিক হেলিকপ্টারটি খুব নিচু দিয়ে যাওয়ায় তাদের রাডার ব্যবস্থা তা প্রতিহত করতে পারেনি।

পোলান্ডের এমন অভিযোগের পর বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওয়ারশ তাদের বিদেশি প্রভুদের সঙ্গে আলোচনার পরে এ বিষয়ে মনোভাব পাল্টেছে। বেলারুশের এমআই-৮ বা এমআই-২৪ সামরিক হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X