কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইইউর সদস্য হতে যাচ্ছে আরেক দেশ

মলদোভার একটি সড়ক। ছবি : সংগৃহীত
মলদোভার একটি সড়ক। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হতে যাচ্ছে আরেক দেশ মলদোভা। সদস্যভুক্ত হওয়ার জন্য রোববার দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যালট গণনা শেষে দেখা গেছে, দেশটি ইইউ সদস্য হওয়ার পথে রয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভোট গণনা শেষে দেখা গেছে, ইইউ সদস্যের পক্ষে ভোট দিয়েছেন দেশটির ৫০ দশমিক তিন শতাংশ মানুষ। অন্যদিকে বিপক্ষে ভোট দিয়েছেন ৪৯ দশমিক ৯৭ শতাংশ মানুষ।

দেশটির অভিযোগ, ইইউতে যুক্ত হওয়ার মতামতের এই ভোটে রাশিয়া হস্তক্ষেপ করেছে।

রোববার বিকেল পর্যন্ত দেশটিতে অনুষ্ঠিত ভোটের ৭০ শতাংশ ব্যালট গণনা করা হয়। এতে রাষ্ট্রের নাগরিকরা ইইউ অন্তর্ভুক্তির বিরুদ্ধে রয়েছেন বলে ধারণা করা হচ্ছিল। তবে বিদেশে থাকা নাগরিকদের ভোট গণনার পর পরিস্থিতি পাল্টে যেতে থাকে।

২০২২ সালে রশিয়ার ইউক্রেনে হামলার পর থেকে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মলদোভা। এরপর থেকে ইউরোপীয় ইউনিয়নের কাছে আসতে চাইছে তারা। দেশটিতে ২৫ লাখের বেশি মানুষের বেশিরভাগই কৃষি খাতে নিয়োজিত রয়েছে। চলতি বছরের জুনে দেশটির ইইউর সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হয়।

গণভোটের আগে দেশটির এক জরিপে দেখা গেছে, মলদোভার ৫৫ ভাগ মানুষ ইইউ অন্তর্ভুক্তির পক্ষে রয়েছেন। আর বিপক্ষে রয়েছেন মাত্র ৩৪ ভাগ মানুষ।

অভিযোগ রয়েছে, দেশটির এ সিদ্ধান্তের বিষয়ে রাশিয়া-ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো গণভোট বয়কট বা বিপক্ষে ভোটদানের প্রচারণা চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X