কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১০:৫৬ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে সতর্ক করলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের হাত গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। লেবানন থেকে গাজা, বিভিন্ন অঞ্চলে ইরানের মিত্রদের শেষ করে দিচ্ছে তেলআবিব। আপাতত ইরানে প্রতিশোধমূলক হামলা না চালালেও ইসরায়েলি হামলায় একের পর এক বন্ধু হারাচ্ছে তেহরান।

তবে মিত্রদের হারিয়ে শোক কাটানোর আগেই তেহরানের মুখে হাসি ফোটাল রাশিয়া। ইরানের কোনো পরমাণু স্থাপনায় হামলার আগে ভেবে দেখবার হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণায়ের বরাতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করেছে রাশিয়া। এমতাবস্থায় ইরানের ওপর হামলা হলে রাশিয়াও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। তাই আগেভাগে ইসরায়েলকে হুমকি দিয়ে রাখল রাশিয়া। এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হুসেইন সালামি দেশটির বিরুদ্ধে যেকোনো হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি জানান, কোনো স্থাপনায় হামলা হলে একইভাবে ইসরায়েলের স্থাপনায় হামলা চালানো হবে। তার দেশ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুহ ভেদ করতে সক্ষম বলেও জানান সালামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X