কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগেই সৌদি সফরে জেলনস্কি

জেলেনস্কি ও সৌদি যুবরাজ বিন সালমান। ছবি : সংগৃহীত
জেলেনস্কি ও সৌদি যুবরাজ বিন সালমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে সৌদি সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১০ মার্চ) তিনি দেশটিতে সফরে গেছেন। এ সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র একসময় ইউক্রেনের প্রধান মিত্র ছিল। কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে কিয়েভের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। দেশটি ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত ও গোয়েন্দা তথ্য বন্ধ করে দিয়েছে।

জেলেনস্কি সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে দেখা করেছেন। দেশটি ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে বিভিন্ন মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে। এর মধ্যে অন্যতম হলো বন্দি বিনিময় এবং গত মাসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আয়োজন করা।

মঙ্গলবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে, যা জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওভাল অফিসে বিপর্যয়কর বৈঠকের পর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এই আলোচনায় দ্বিপাক্ষিক খনিজ চুক্তি এবং যুদ্ধ কীভাবে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এক্সে এক পোস্টে জেলেনস্কি বলেন, আমাদের পক্ষ থেকে, আমরা গঠনমূলক সংলাপে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আলোচনা এবং সমঝোতায় পৌঁছানোর আশা করছি। বাস্তবসম্মত প্রস্তাবগুলো টেবিলে রয়েছে। মূল বিষয় হলো দ্রুত এবং কার্যকরভাবে এগিয়ে যাওয়া।

রোববার ট্রাম্প বলেন, তিনি আসন্ন আলোচনা থেকে ভালো ফলাফল আশা করছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করা ‘প্রায় শেষ’ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X