কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

পুতিনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলোচনাগুলো ‘খুব ভালো ও ফলপ্রসূ’ হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, এই আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে।

ট্রাম্প আরও জানান, তিনি পুতিনকে ‘চারপাশ থেকে পুরোপুরি ঘেরাও’ হয়ে থাকা ইউক্রেনীয় সেনাদের প্রাণ রক্ষার জন্য অনুরোধ করেছেন। এ প্রসঙ্গে তিনি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে রুশ সেনাদের হামলার মুখে পিছু হটতে থাকা ইউক্রেনীয় সেনাদের কথা উল্লেখ করেছেন।

তবে ইউক্রেনের সামরিক নেতৃত্ব এই ‘ঘেরাও’ সম্পর্কিত দাবিকে অস্বীকার করে জানিয়েছে, এটি রাশিয়ার রাজনৈতিক প্রচারণা এবং তাদের বাহিনীর ঘেরাও হওয়ার কোনো আশঙ্কা নেই।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে সরাসরি ফোনালাপের সময়সূচি নির্ধারণ করা হবে। পেসকভ আরও বলেন, ‘এখনও অনেক কিছু করা বাকি, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তারা এই আলোচনাগুলো নিয়ে ‘আশাবাদী’। তিনি বলেন, ‘আমরা অন্তত এই যুদ্ধের অবসানের দিকে কিছু ধাপ এগিয়েছি বলে মনে করি।’

উল্লেখ্য, ইউক্রেন এরইমধ্যে এই যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে রাশিয়া তাদের সামরিক সাফল্যের কারণে এ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত হতে দ্বিধাগ্রস্ত হতে পারে।

সূত্র: রয়টার্স, এপি নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X