কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হিজাবে মোড়ানো আইফেল টাওয়ার!

ইসলামি পোশাক ব্র্যান্ড মেরাচির বিজ্ঞাপনে আইফেল টাওয়ারকে হিজাবে মোড়ানো দেখানো হয়েছে। ছবি : সংগৃহীত
ইসলামি পোশাক ব্র্যান্ড মেরাচির বিজ্ঞাপনে আইফেল টাওয়ারকে হিজাবে মোড়ানো দেখানো হয়েছে। ছবি : সংগৃহীত

হিজাবে মোড়ানো আইফেল টাওয়ার। আর তা দেখেই শুরু হয় তুমুল বিতর্ক। ইসলামি পোশাক ব্র্যান্ড মেরাচি একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞাপনটিতে আইফেল টাওয়ারকে হিজাব পরা অবস্থায় দেখানো হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে ‘ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।’

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমস জানিয়েছে, ফ্রান্সে সরকারি স্কুল ও অফিসে হিজাব নিষিদ্ধ থাকায় এই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফরাসি জাতীয় টেলিভিশন ও রেডিওতে বিশ্লেষকরা এর কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে, এটি সরকারবিরোধী স্লোগানকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করার একটি কৌশল।

বিজ্ঞাপনটিতে সরাসরি ধর্মের উল্লেখ না থাকলেও, এটি ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে প্রচারণার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালির নেতারা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এটি আইফেল টাওয়ারের জন্য অবমাননাকর।’

হিজাবপন্থি প্রচারণার অংশ হিসেবে এ বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল ইসলামিক হিজাব পরার স্বাধীনতা প্রচার করা। তবে, এটি ফরাসি রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে, যারা এটিকে ‘বিপজ্জনক’ এবং ‘ফরাসি মূল্যবোধের’ পরিপন্থি বলে মনে করেছে।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক ব্র্যান্ড মেরাচি মূলত অনলাইনে ফ্রান্সে ব্যবসা পরিচালনা করে। সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে প্রতিষ্ঠানটি একটি অস্থায়ী দোকানও চালু করেছে। তবে প্রতিষ্ঠানের ২৬ বছর বয়সী প্রতিষ্ঠাতা নাদা মেরাচি এখনো এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১০

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১১

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৪

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৫

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৭

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৮

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

২০
X