রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে আছড়ে পড়ল হেলিকপ্টার

বিধ্বস্তের আগ মুহূর্তে হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
বিধ্বস্তের আগ মুহূর্তে হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

পুকুর থেকে পানি সংগ্রহের চেষ্টা করার সময় ফরাসি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ফ্রান্সে দাবানল নেভানোর জন্য হেলিকপ্টারটি মোতায়েন করা হয়েছিল। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটির ফিউজলেজের নিচে স্থাপিত একটি বাম্বি বালতি। এ নমনীয় পাত্রে পানি সংগ্রহ করার জন্য ভূপৃষ্ঠের দিকে নেমে যাচ্ছে। কিন্তু অভিযানের সময় হেলিকপ্টারটি খুব দ্রুত নেমে আসতে শুরু করে। ফলে এটি পুকুরে আছড়ে পড়ে চুরমার হয়ে যায়।

বিমানে থাকা পাইলট ও অগ্নিনির্বাপক কর্মীরা ধ্বংসস্তূপ থেকে নিজেদের বের করতে সক্ষম হয়েছেন। তারা সাঁতরে তীরে পৌঁছান। স্থানীয় প্রিফেকচার জানিয়েছে, উভয়ই কর্মীই নিরাপদ এবং সুস্থ রয়েছেন।

ফ্রান্স থ্রি-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দা থিবল্ট জানান, তিনি তার বন্ধুদের সঙ্গে রোববার (২৪ আগস্ট) বিকেল উপভোগ করছিলেন। তখন হেলিকপ্টারটি কাছাকাছি দেখা উড়ে আসে।

তিনি তার ফোনটি বের করে ভিডিও চালু করেন। ভেবেছিলেন, একটি চিত্তাকর্ষক হেলিকপ্টার অপারেশন ক্যামেরাবন্দি করবেন; কিন্তু পরিবর্তে হেলিকপ্টার দুর্ঘটনাটি ধরা পড়ে।

এ প্রত্যক্ষদর্শী বলেন, ভিডিওটি তোলার পর আমার এক বন্ধু তার প্যাডেলবোর্ডটি নিয়ে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে। পাইলট ও কর্মী ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে বলেন, ‘আমরা আহত নই, সবকিছু ঠিক আছে।’

কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটি দিনের শুরুতে ২৭ বাকেট পানি আগুনে সফলভাবে ফেলেছে। এটি বনে লাগা আগুন নেভাচ্ছিল।

ওই দিন শেষবারের মতো হেলিকপ্টারটিকে পানি আনতে পাঠানো হয়েছিল। উদ্দেশ্য ছিল, রোসপোর্ডেন এলাকার একটি বাড়িতে আগুন লাগা ঠেকানো।

ফরাসি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এর পেছনের কারণ বের করে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X