কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:২৪ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রুশ গ্যাস আমদানি বন্ধে নতুন আইন অনুমোদন করেছে ইইউ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধে সোমবার (২০ অক্টোবর) নতুন আইন অনুমোদন করেছে। ২০২৮ সালের জানুয়ারির মধ্যে এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হবে।

নতুন আইনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে রুশ পাইপলাইন ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বন্ধ থাকবে। তবে বিদ্যমান চুক্তির জন্য কিছু সময় দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৭ জুনের আগে করা স্বল্পমেয়াদি চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত চলবে। দীর্ঘমেয়াদি চুক্তি ২০২৮ সালের শুরু পর্যন্ত কার্যকর থাকবে।

এই সিদ্ধান্ত ইইউ’র আরই-পাওয়ার-ইইউ পরিকল্পনার অংশ। এর লক্ষ্য রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং বিকল্প উৎস খুঁজে বের করা। যেসব দেশ এখনও রুশ গ্যাসের ওপর নির্ভরশীল, তাদের বিকল্প উৎস নিশ্চিত করতে নিজস্ব পরিকল্পনা জমা দিতে হবে।

ইইউ কমিশন দুই বছরের মধ্যে আইনটির অগ্রগতি পর্যালোচনা করবে। প্রয়োজনে সরবরাহ সংকটে সাময়িক ছাড় দেওয়া হতে পারে।

ইইউ এর আগে রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। ইইউ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে।

২০২৫ সালে ইইউতে রুশ তেল আমদানি ৩ শতাংশের নিচে নেমে এসেছে। তবে রুশ গ্যাস এখনও মোট আমদানির প্রায় ১৩ শতাংশ, যার বার্ষিক মূল্য ১৫ বিলিয়ন ইউরোর বেশি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X