স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

কেমন হবে আজ মিরপুরের উইকেট, যা জানা গেল

প্রথম ওয়ানডেতে কালো উইকেটের দেখা মেলে মিরপুরে। ছবি: সংগৃহীত
প্রথম ওয়ানডেতে কালো উইকেটের দেখা মেলে মিরপুরে। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। স্পিনবান্ধব উইকেটে ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ৩৫ রানে ৬ উইকেট নেন তিনি। প্রথম ম্যাচে জয় পেলেও সমালোচনার মুখে পড়ে মিরপুরের ‘কালো উইকেট’।

দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরের উইকেট কি একই থাকবে নাকি সমালোচনার মুখে পরিবর্তন আনবে সেই প্রশ্ন অনেকের। জানা গেছে, প্রথম ম্যাচের মতো এবারও কালো মাটির উইকেটেই দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই স্পিনিং উইকেট হচ্ছে—সেটা বলার অপেক্ষা রাখে না।

মিরপুরের উইকেট যে প্রথম ওয়ানডের মতোই থাকবে তার আভাস মিলেছে বাংলাদেশের অনুশীলনেও। দল অনুশীলন করেছে ম্যাচের মেজাজে। সেখানে স্পিনাররা আধিপত্য দেখিয়েছেন। পেসারদের খেলেনইনি বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ ‘মঙ্গুজ’ ব্যাট দিয়ে অনুশীলন করেছেন ব্যাটাররা। সাধারণত বড় শট খেলার প্রস্তুতিতে এই ব্যাট ব্যবহার করা হলেও সোমবারের (২০ অক্টোবর) অনুশীলনে এর ব্যবহার করা হয়েছে ব্যাটারদের সামনের পায়ে খেলানোর অভ্যাস গড়ে দিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X