চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:২৪ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ব্যস্ত সময় পার করছেন যশোরের গাছিরা

রসের জন্য প্রস্তুত করা হচ্ছে খেজুরগাছ। ছবি : কালবেলা
রসের জন্য প্রস্তুত করা হচ্ছে খেজুরগাছ। ছবি : কালবেলা

শেষ রাতের হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতের আগমনী বার্তা। এরই মাঝে খেজুর রস সংগ্রহ করতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন যশোরের গাছিরা। তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন খেজুরগাছ পরিষ্কার ও ছাঁটাইয়ের কাজে।

সরেজমিন যশোরের পাতিবিলা ইউনিয়ন, নিয়ামতপুর ও হায়াতপুর গ্রাম ও স্বরুপদাহ ইউনিয়ন, সিংহঝুলী ইউনিয়ন এলাকায় গেলে চোখে পড়ে গাছিরা রস সংগ্রহ জন্য গাছ প্রস্তুত করছে।

গাছি আব্দুল গাজী, আব্দুল মান্নান, মারুফ বলেন, মৌসুমের শুরু থেকেই রস পাওয়ার জন্য গাছ প্রস্তুত শুরু করছি। চলতি মাসে খেজুর রস সংগ্রহ ও গুড়-পাটালি তৈরি শুরু হবে।

গাছি মামুন বলেন, সবকিছুর দাম বেড়ে গেছে। পরিবার চালানোই কষ্ট হয়ে গেছে। গুড় বানাতে কাঠ কেনা লাগে। ফলে খরচ বেড়ে যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোরে প্রায় ১৬ লাখ ৪০ হাজার খেজুর গাছ রয়েছে, যার মধ্যে ৩ লাখ ৪৯ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা হয়।

চৌগাছা উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন বলেন, বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে খেজুরগাছ বিলুপ্তের পথে। গাছিদের দক্ষতা উন্নয়ন করার জন্য প্রশিক্ষণ, উঠান বৈঠক ও গাছি সমাবেশ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান বলেন, উপজেলার বিভিন্ন সড়কের দুধারে খেজুরগাছের চারা রোপণ করা হয়েছে। খেজুর রস ও গুড়ের মান ঠিক রাখতে গাছিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যে গাছিরা এ পেশা ধরে রেখেছেন তাদের অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুর রহমান জানান, সরকারি প্রকল্পের আওতায় গাছিদের মাঝে হাঁড়ি-ছুরি বিতরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১০

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১১

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১২

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৫

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৬

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৭

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৮

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৯

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

২০
X