কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

গোপনে শিশুর ক্ষতি করছে যে ৫ খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য সঠিক খাবার খাওয়ানো খুব জরুরি। বাবা-মা সবাই চেষ্টা করেন তাদের সন্তানকে স্বাস্থ্যকর খাবার দিতে। কিন্তু কিছু খাবার আছে, যেগুলো দেখতে স্বাস্থ্যকর মনে হলেও আসলে শিশুর স্বাস্থ্যের জন্য ভালো নয়। রঙিন প্যাকেট আর আকর্ষণীয় বিজ্ঞাপনের ছলনায় এসব খাবার শিশুদের ক্ষতি করতে পারে।

চলুন দেখে নেওয়া যাক এমন ৫টি খাবার যা গোপনে শিশুর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

ব্রেকফাস্ট সিরিয়াল ও চিনিযুক্ত পানীয়

সিরিয়াল সুবিধাজনক হলেও, অধিকাংশ ব্র্যান্ডের সিরিয়ালে প্রচুর চিনি থাকে যা ওজন বাড়ায় এবং শরীরকে দুর্বল করে। অনেক সিরিয়ালে রয়েছে রঙিন কৃত্রিম পদার্থ যা পেটের জন্য ক্ষতিকর। চিনিযুক্ত জুস বা কোল্ড ড্রিঙ্কও ক্যালোরিতে ভরা, কিন্তু কোনো পুষ্টি দেয় না। তাই এগুলো থেকে বিরত থাকা ভালো।

স্বাদযুক্ত দই

বাজারের মিষ্টি স্বাদের দইতে থাকে অনেক চিনি আর কৃত্রিম রঙ। বাবা-মা ভাবেন এটা স্বাস্থ্যকর, কিন্তু আসলে এটা দাঁত নষ্ট করে এবং ওজন বাড়ায়। টক দই খানিকটা মধু আর ফল দিয়ে দিলে শিশু পাবে পুষ্টি ও সুস্বাদু খাবার।

মাইক্রোওয়েভ পপকর্ন

দোকানের পপকর্ন দেখতে মজাদার, কিন্তু এতে থাকা কেমিক্যাল শিশুদের জন্য বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে পলিফ্লুরোঅ্যালকাইল পদার্থ (PFAS) যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বিকাশকে ক্ষতিগ্রস্ত করে। তাই বাড়িতে নিজেরাই চুলায় পপকর্ন তৈরি করাই ভালো।

প্রক্রিয়াজাত মাংস

হট ডগ, সসেজের মতো প্রক্রিয়াজাত মাংসে থাকে প্রচুর সোডিয়াম, নাইট্রেট আর প্রিজারভেটিভ। এগুলো শিশুর জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তাই শিশুদের জন্য এগুলো এড়ানো উচিত।

ভাজা খাবার

ভাজা খাবার শিশুদের খুব প্রিয়, কিন্তু এতে থাকে ট্রান্স ফ্যাট যা হৃদরোগ এবং খারাপ কোলেস্টেরলের ঝুঁকি বাড়ায়। এর পুষ্টিগুণও কম। চাইলে ভাজা খাবারের বদলে বেকড বা এয়ার-ফ্রাইড খাবার দিতে পারেন, যা অনেক স্বাস্থ্যকর।

শিশুর স্বাস্থ্য রক্ষা করতে হলে এই খাবারগুলো থেকে সতর্ক থাকা জরুরি। ভালো খাবার খেলে শিশুর শরীর ও মন দুইই থাকবে সুস্থ ও শক্তিশালী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X