স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

কোচ হিসেবে চেলসির সাবেক ম্যানেজারকে নিয়োগ দিল সুইডেন

গ্র্যাহাম পটার। ছবি: সংগৃহীত
গ্র্যাহাম পটার। ছবি: সংগৃহীত

জাতীয় দলের নতুন কোচ হিসেবে চেলসির সাবেক ম্যানেজার গ্র্যাহাম পটারকে নিয়োগ দিয়েছে সুইডিশ ফুটবল আ্যসোসিয়েশন। বিশ্বকাপ বাছাইপর্বে গত সপ্তাহে টানা তিন পরাজয়ে জন ডাহল টমাসনকে বরখাস্তের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন পটার। গত ১৪ অক্টোবর টমাসনের সঙ্গে চুক্তি বাতিল করে সুইডেন। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম চার ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে সুইডেন।

সুইডিশ এফএ এক বিবৃতিতে জানিয়েছে, সেপ্টেম্বরে ওয়েস্টহ্যাম থেকে চাকরি হারানো পটার নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তারকা স্ট্রাইকার আলেক্সান্দার ইসাক ও ভিক্টর গায়কেরেসকে সঙ্গে নিয়ে এই দলটি আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে চায়। এই দলের মূল লক্ষ্যই হলো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা।

ফেডারেশন থেকে আরও জানানো হয়েছে আপাতত বাছাইপর্বের সময়টাতেই পটারের সঙ্গে চুক্তি করা হয়েছে। এর মধ্যে নভেম্বরে সুইজারল্যান্ড ও স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচ ছাড়া মার্চে সম্ভাব্য প্লে-অফ ম্যাচ রয়েছে। সুইডেন বাছাইপর্বের বাধা পার করলে পটারের চুক্তি স্বাভাবিকভাবেই বিশ্বকাপ পর্যন্ত বৃদ্ধি করা হবে।

৫০ বছর বয়সী পটার বলেছেন, ‘এই অ্যাসাইনমেন্ট হাতে নিতে পেরে আমি দারুণ আনন্দিত। একই সঙ্গে অত্যন্ত অনুপ্রাণিত। সুইডেনের বেশ কিছু দুর্দান্ত ফুটবলার রয়েছেন যারা দিনের পর দিন বিশ্বের সেরা লিগগুলোতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে আসছে।’

এর আগে ২০১১ ও ২০১৮ সালে সুইডিশ দল ওস্টারসান্ড এফকে’র কোচ হিসেবে সুইডেনের সর্বোচ্চ লিগে উন্নীত করেছিলেন পটার। এরপর প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটি, ব্রাইটন, হোভ আলবিওন ও ওয়েস্টহ্যামের কোচের দায়িত্ব পালন করেছেন। ইংলিশ ফুটবলে অন্যতম সেরা প্রতিভাবান কোচ হিসেবে পটারকে বিবেচনা করা হয়। কিন্তু দলীয় ব্যর্থতায় ২০২৩ সালের এপ্রিলে চেলসি তাকে বরখাস্ত করে। এরপর ওয়েস্টহ্যামের ৯ মাসও মোটেই ভালো কাটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X